হোম > রাজনীতি

জাতির উদ্দেশে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণে দেশবাসী উজ্জীবিত: লেবার পার্টি

স্টাফ রিপোর্টার

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যৌক্তিক সিদ্ধান্ত নেয়ায় আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান।

বৃহস্পতিবার লেবার পার্টির প্রচার সম্পাদক মনির হোসেন খান স্বাক্ষরিত বিবৃতিতে বলেন, জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার আজ দুপুরের ভাষণে গোটা দেশ উজ্জীবিত হয়েছে এবং জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের বিষয়ে জনগণ আশ্বস্ত হয়েছে।

ইরান বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ঘোষণা জাতির দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে। এটি গণতন্ত্র পুনরুদ্ধার, রাষ্ট্র মেরামত ও জনগণের শাসন প্রতিষ্ঠার অভিযাত্রায় এক ঐতিহাসিক পদক্ষেপ।

তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যে রক্ত, ত্যাগ ও সংগ্রাম মানুষ দিয়েছে, তার ন্যায়সঙ্গত পরিণতি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত। আমরা বিশ্বাস করি, ড. ইউনূসের নেতৃত্বে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে জনগণের রায়ই হবে চূড়ান্ত।

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. ইরান ফ্যাসিস্ট সরকারের গণহত্যার প্রথম ধাপের রায় শিরগিরই ঘোষণার সংবাদকেও স্বাগত জানিয়ে বলেন, এ রায় হবে ন্যায়বিচার প্রতিষ্ঠার মাইলফলক। যারা রাষ্ট্রীয় সন্ত্রাস, গুম-খুন ও মানবতাবিরোধী অপরাধে জড়িত, তাদের বিচারের মাধ্যমে জাতি মুক্তির পথে নতুন অধ্যায় শুরু করবে। তিনি দেশের সর্বস্তরের নাগরিক, রাজনৈতিক দল ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনি ও গণভোট প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, এটাই সময়- জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা