হোম > রাজনীতি

চামড়া শিল্প রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ নিতে হবে: গাজী আতাউর

স্টাফ রিপোর্টার

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, যে সব দেশীয় পণ্যে বাংলাদেশ প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা আহরণ করতে পারে তারমধ্যে চামড়া শিল্প অন্যতম। এই শিল্প বাংলাদেশের একটি প্রধান শিল্প এবং বাংলাদেশ সরকার এটিকে অগ্রাধিকার খাত হিসেবে ঘোষণা করে আসছে। দেশের বেকারত্ব বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতেও এ শিল্পের ভূমিকা রয়েছে। কিন্তু বিগত পতিত সরকার প্রতিবেশী রাষ্ট্রের পরিকল্পনায় বৃহৎ এই শিল্পকে প্রায় ধ্বংস করে গেছে।

শুক্রবার গণমাধ্যমে পাঠানে এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

গাজী আতাউর রহমান বলেন, বর্তমান সরকারের উচিত দেশের চামড়া শিল্পকে রাহুমুক্ত করা। এই শিল্পকে পুনরুদ্ধারে প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতা চিহ্নিত করে সরকারি নীতিমালা প্রণয়ন করা। সর্বোপরি চামড়া শিল্প রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

গাজী আতাউর রহমান আরো বলেন, ট্যানারি মালিকদের কিছু ব্যাংক লোন দিয়ে ঈদের আগের দিন চামড়ার মূল্য নির্ধারণ করা-ই সরকারের কাজ নয়। বরং বিশ্বব্যাপী চামড়াজাত পণ্যের বাজারের আকার প্রায় ৫০০ বিলিয়ন মার্কিন ডলার। ভবিষ্যতে তা ১০০০ বিলিয়ন করার সম্ভাবনা রয়েছে। যার ৩০ শতাংশ দখল করে আছে চীন। সেই বাজারে বাংলাদেশের সন্তোষজনক অংশগ্রহণ নিশ্চিত করার সুযোগ তৈরি করা দরকার। চামড়া শিল্পকে ভঙ্গুর দশায় নিয়ে যেতে সিন্ডিকেট করে যারা কারসাজি করেছে, তাদেরকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন