হোম > রাজনীতি

‘বিষপান করা’ সেই চার যুবকের চিকিৎসার পদক্ষেপ বিএনপির

তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যাসিবাদের বিরুদ্ধে চব্বিশের গণঅভ্যুত্থানে চোখ হারানো চিকিৎসাধীন চারজনের সুচিকিৎসার কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার ড্যাবের সভাপতি ডা. রেজওয়ানুর রহমান সোহেল ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ডা. এম আর হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চার যুবকের চিকিৎসার বিষয়ে খোঁজ নিতে যান।

প্রতিনিধি দলটি যুবকদের চিকিৎসা বিষয়ে তদারকি করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় আরও উন্নত ব্যবস্থার নির্দেশ দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. শফিউর রহমান।

উল্লেখ্য, গতকাল রোববার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চার যুবকের চিকিৎসা প্রসঙ্গে আশ্বস্ত করেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

গণঅভ্যুত্থানে চোখ হারানো চারজন হলেন- শিমুল, মারুফ, সাগর ও আখতার হোসেন (তাহের)।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন