হোম > রাজনীতি

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৪৪টি নিম গাছ রোপন

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে শুক্রবার নিম গাছ রোপন করে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় ছাত্রদল সহ সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেন, জিয়াউর রহমানের উপহার দেওয়া নিম গাছ যেমন আরাফাতের ময়দানে শীতল সুবাতাস বইয়ে দিয়েছে, ঠিক তেমনি বাংলাদেশের রাজনীতিতে সকল দলের মিলনমেলায় পরিণত করেছে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে একাত্নতা জানাতে আসা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. লোহানী মো. তাজুল ইসলাম বলেন, জিয়াউর রহমান একজন কিংবদন্তী। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতৃবৃন্দ যে উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যন্ত প্রশংসনীয়।

এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় বার্ন ইন্সটিটিউটের প্লাস্টিক সার্জন ডা. মো. শরীফুল ইসলাম, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডা. গোলাম রব্বানী, স্বেচ্ছাসেবক দল নেতা ডা. মামুন, ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদল নেতা ডা. তারেক সালাম, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল নেতা ডা. মমি আনসারি, ডা. সাব্বির, ডা. মুশফিক, ইলিয়াস কাঞ্চন, প্রলয়, কেন্দ্রীয় ছাত্রদল নেতা শাহ পরান, মহিউদ্দিন মাহি, ফরিদপুর মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. রুবেল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদল নেতা শিহাব, সিফাত, ইফাত, মহসিন-সহ নেতৃবৃন্দ।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন