হোম > রাজনীতি

ফ্যাসিস্ট গোষ্ঠীর বিচার ত্বরান্বিত করতে দলগুলোকে উদ্যোগ নিতে হবে

আলোচনা সভায় সালাহউদ্দিন আহমদ

স্টাফ রিপোর্টার

বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিস্ট গোষ্ঠীর রাজনৈতিক দল হিসেবে বিচারিক ব্যবস্থা ত্বরান্বিত করার জন্য সবাইকে উদ্যোগ নিতে হবে। তি‌নি বলেন, একটা সুষ্ঠু নির্বাচন যাতে হতে না পারে সে জন্য ফ্যা‌সিস্ট শ‌ক্তি চেষ্টা চালাচ্ছে।

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক আলোচনা সভায় তি‌নি এ কথা বলেন। 'আগামী নির্বাচন গুণমানসম্পন্ন ও সবার জন্য গ্রহণযোগ্য করার চ্যালেঞ্জ ও সম্ভাবনা' শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে নাগরিক যুব ঐক্য।

জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে খুব বেশি চ্যালেঞ্জ দেখছেন না বিএনপির এই নেতা। তি‌নি বলেন, তবে যারা বিচার বিলম্বিত করতে চাওয়া, সংখ্যানুপা‌তিক প্রতি‌নি‌ধিত্ব (পিআর) পদ্ধ‌তি নিয়ে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যেতে চাওয়া- সেটাই চ্যালেঞ্জ।

সালাহউদ্দিন আহমদ বলেন, এখনও কেউ কেউ আগে গণভোট ও সাংবিধানিক আদেশের কথা বলছে। এগুলো পরিহার করা উচিত। এগুলোই মূল চ্যালেঞ্জ, নির্বাচন করাটা চ্যালেঞ্জ নয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাগরিক যুব ঐক্যের প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম খান, সঞ্চালনা করেন যুব ঐক্যের সমন্বয়কারী ফারুক হোসেন খান।

এ সময় আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, রাষ্ট্রসংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রব প্রমুখ।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা