হোম > রাজনীতি

শাপলা চত্বরের গণহত্যার বিচার দাবি জমিয়তে উলামার

স্টাফ রিপোর্টার

​২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত নির্মম ঘটনার বিচার চেয়ে বিবৃতি দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে দলের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই দাবি জানান।

​বিবৃতিতে জমিয়ত নেতারা বলেন, আজ ৫ মে। ২০১৩ সালের এই দিনে শাপলা চত্বরে যে কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে, আমরা তা গভীর বেদনা ও শোকের সাথে স্মরণ করছি। সেই রাতে বহু নিরীহ ধর্মপ্রাণ মানুষ প্রাণ হারিয়ে শহীদ হয়েছেন এবং অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন। যেকোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে এভাবে নাগরিকের জীবনহানি একটি গুরুতর মানবিক বিপর্যয়।

তারা আরো বলেন, বিচারহীনতার সংস্কৃতি কোনো সভ্য সমাজে কাম্য নয়। রাষ্ট্রের প্রধান দায়িত্ব হলো নাগরিকদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা। শাপলা চত্বরের সেই ঘটনার দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে। এখন সময় এসেছে শাপলার খুনীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার।

তারা শাপলা চত্বরের ঘটনায় একটি স্বাধীন, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন তদন্ত কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন প্রকাশ করার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।

জমিয়ত নেতারা শাপলা চত্বরে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। একই সাথে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। দেশকে ন্যায়, শান্তি ও মানবিকতার পথে পরিচালিত করার জন্য আল্লাহর কাছে দোয়া করেন তারা।

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, সাজানো মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির

দুর্গাপূজার নিরাপত্তায় এখনই প্রস্তুতি নিতে হবে: আসিফ মাহমুদ

মক্কা-মদিনায় হুতি বিদ্রোহীদের হামলার প্রতিবাদে আহলে হাদিসের মানববন্ধন

শ্রমিকদের অধিকার ও চাকরির নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নিতে হবে: আতিকুর রহমান

বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি: মঈন খান

মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তি দাবি জামায়াতের

বিমানবন্দরের অব্যবস্থাপনার দায় আড়াল করতে আখতারুজ্জামানকে গ্রেপ্তার

তিন মাসের মধ্যে দেশ থেকে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ

প্রবাসীদের অধিকার রক্ষায় প্রয়োজনে শহীদও হতে পারি: আখতারুজ্জামান

মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে উত্তরায় জামায়াতের বিক্ষোভ