হোম > রাজনীতি

“জুলাই না হলে রাজনীতিবিদরা স্বজনদের জানাজায়ও শরীক হতে পারতেন না”

জাগপা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি

স্টাফ রিপোর্টার

জাগপা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আবদুর রহমান ফারুকী বলেছেন, জুলাইয়ের ইতিহাস এক রক্তাক্ত বিপ্লবের ইতিহাস। জুলাই না হলে অনেক নেতারা তাদের স্বজনদের জানাজায়ও শরিক হতে পারতেন না। বহু নেতারা বিদেশ থেকে দেশে ফেরত আসতে পারতেন না।

গণঅভ্যুত্থানের কারণে রাজবন্দীরা মুক্তি পেয়েছেন। গুম হওয়া স্বজন গুলো ফিরে এসেছেন। ধানক্ষেতে ঘুমিয়ে থাকা ভাইয়েরা সন্তান-বাবা, মায়ের সান্নিধ্য পেয়েছেন। আজ সেই জুলাই কেন বিতর্কিত? কেন অনৈক্যের আভাস রাজনৈতিক মহলে।

শুক্রবার বাদ জুম-আ বায়তুল মোকাররম মসজিদ এর সামনে জাগপা ছাত্রলীগ আয়োজিত "৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাও" কর্মসূচি সফল করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি বক্তব্যে এসব কথা বলেন।

জাগপা ছাত্রলীগ মনে করে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা আধিপত্যবাদী শক্তি ভারতে আশ্রয় গ্রহণ করে এটা প্রমাণ করেছে ভারতই আমাদের স্বাধীনতা পূর্ববর্তী এবং পরবর্তীকালীন আসল দুশমন।

আমরা মনে করি ভারতের শুভবুদ্ধির উদয় হবে এবং ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনাকে আগামী ৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাও করার পূর্বেই বাংলাদেশে ফেরত দিবে।

এসময় উপস্থিত ছিলেন জাগপা ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপার সাধারণ সম্পাদক ইঞ্জি. মুহাম্মদ সিরাজুল ইসলাম, জাগপা ছাত্রলীগের সহ-সভাপতি। রেজাউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক, লুৎফর রহমান, দপ্তর সম্পাদক এস কে আরিয়ান শরীফ, প্রোগ্রাম ব্যবস্থাপনা সম্পাদক, এনামুল হক এনাম, ধর্ম সম্পাদক মো. মাহবুব, সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর, সিরাজুল ইসলাম প্রমুখ।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান