হোম > রাজনীতি

নির্বাচনি হলফনামায় সম্পদের যে বিবরণ দিলেন জামায়াত আমির

স্টাফ রিপোর্টার

ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচনি হলফনামায় সম্পদের যে বিবরণ দিয়েছেন তাতে উল্লেখ আছে, ডা. শফিকুর রহমানের আছে হাতে নগদ ৬০ লাখ ৭৬ হাজার ৪৯৭ টাকা । এছাড়া এক লাখ টাকা মূল্যের ১০ ভরি স্বর্ণ রয়েছে। পাশাপাশি ১১ দশমিক ৭৭ শতক জমির ওপর তার নিজের নামে একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে, যার মূল্য ২৭ লাখ টাকা।

একই সঙ্গে তিনি পেশা হিসেবে চিকিৎসা উল্লেখ করেছেন। তার যে সম্পদ আছে বর্তমানে তার আনুমানিক মূল্য এক কোটি ২ লাখ ৭৩ হাজার ৬৪০ টাকা।

সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম জামায়াত আমিরের পক্ষে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় হলফনামাও জমা দেন জামায়াতের শীর্ষ নেতা।

ডা. শফিকুর রহমান তার নির্বাচনি হলফনামায় উল্লেখ করেন, তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেননি। তার নামে ২ একর ১৭ শতক কৃষিজমি আছে, যার আনুমানিক মূল্য ১৭ লাখ ৭১ হাজার টাকা। বর্তমানে তার কাছে ৪৭ লাখ ২৫ হাজার ৮৩৪ টাকার সম্পদ আছে। কৃষিখাত থেকে তিনি বছরে তিন লাখ টাকা আয় করেন।

বন্ড ঋণপত্র স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয়- এমন কোম্পানির শেয়ার আছে ২৭ লাখ ১৬ হাজার ৮৮০ টাকার। তার নিজের দুই লাখ টাকার ইলেকট্রিক পণ্য আছে। এছাড়া সাড়ে চার লাখ টাকা মূল্যের যানবাহনসহ দুই লাখ ৪০ হাজার টাকার আসবাবপত্র রয়েছে।

হাত-পায়ে ধরে বলব সঠিক পথে আসুন, পরে ঘাড় ধরতেও হাত কাঁপবে না: মামুনুল হক

সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর রাজপথে তখন লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি

৫ আগস্টের ক্রেডিট দিতে অস্বস্তিতে ভোগে একটি গোষ্ঠী: শিশির মনির

বিএনপি নায়ক হতে পারত, কিন্তু তারা ভিলেনে পরিণত হয়েছে: তাজুল

খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেব, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ

‘যতগুলো আওয়ামী লীগ আছে, প্রত্যেকটা ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দেবেন’

‘মুনাফেক ও বিদেশি দালালদের দিয়ে দেশ চলতে পারে না’

এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে: নাহিদ ইসলাম

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু