হোম > রাজনীতি

মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক

স্টাফ রিপোর্টার

মিয়ানমারে ভূমিকম্পে সহস্রাধিক মানুষের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ শোক প্রকাশ করেন তিনি।

বিবৃতিতে তিনি বলেন, মিয়ানমারে ভূমিকম্পে নিহত ও আহতদের পরিবারসমূহের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

তিনি ভয়াবহ এ দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবেলায়, উদ্ধার তৎপরতা জোরদার ও ভূমিকম্প পরবর্তী পুনর্বাসনে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সরকারকেও এ ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দেবার অনুরোধ জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই নেতা।

অপর এক বিবৃতিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা জানিয়েছেন এবং আশাবাদ ব্যক্ত করে বলেছেন, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে দেশের মানুষ ঈদ উল ফিতর উদ্‌যাপন করবে।

বিবৃতিতে তিনি ঈদের আনন্দ যাতে গরীব মানুষের ঘরে ঘরে পৌঁছাতে পারে সেজন্য বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান।

তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, কোটি কোটি মানুষের ঈদযাত্রা যাতে নিরাপদ ও স্বস্তিদায়ক হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন