হোম > রাজনীতি

কাঙ্ক্ষিত সংস্কারে ব্যর্থ হলে এতদিন ক্ষমতায় থাকলেন কেন: সরকারকে সেলিম উদ্দিন

স্টাফ রিপোর্টার

বর্তমান সরকারের উদ্যেশ্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, জনগণ বিপুল প্রত্যাশা নিয়ে আপনাকে ক্ষমতায় বসিয়েছে। বাংলাদেশের মানুষ একটি কাঙ্ক্ষিত পরিবর্তন চায়। মানুষ আশা করে রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাবে। আপনারা যদি কাঙ্ক্ষিত সংস্কার করতে ব্যর্থ হন, তাহলে এতদিন ক্ষমতায় থাকলেন কেন?

তিনি সোমবার সকালে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের উত্তরা অঞ্চল আয়োজিত ঢাকা-১৮ সংসদীয় আসনের ভোট কেন্দ্র প্রতিনিধিদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, বাংলাদেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে জামায়াত কর্মীদের ভূমিকা পালন করতে হবে। ঘরে ঘরে ইসলামের সু-মহান আদর্শের দাওয়াত দিতে হবে।

আসন পরিচালক ও মহানগরী কর্মপরিষদ সদস্য মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে ও অঞ্চল সহকারী পরিচালক মাহাবুবুল আলমের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, উপস্থিত ছিলেন উত্তরা মডেল থানা আমির ইব্রাহিম খলিল, উত্তরা পশ্চিম থানা আমির আজহারুল ইসলাম, উত্তরা পূর্ব থানা আমির মাহফুজুর রহমান, খিলক্ষেত থানা আমির হাসনাইন আহমেদ, তুরাগ মধ্য থানা আমির গাজী মনির হোসাইন, তুরাগ দক্ষিণ থানা আমির মাওলানা আবু বকর সিদ্দিক, দক্ষিণ খান উত্তর থানা আমির মোস্তাকিম আলম প্রমুখ।

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল