হোম > রাজনীতি

যুবলীগের আকরাম কারাগারে

স্টাফ রিপোর্টার

গ্রেপ্তার যুবলীগ নেতা ও নোয়াখালী-২ আসনের সাবেক এমপি মোর্শেদ আলমের জামাতা আকরাম হোসেনকে কোর্ট থেকে জেলে পাঠানো হয়েছে। গত ৯ ফেব্রুয়ারি ধানমন্ডি এলাকা থেকে ছাত্র-জনতা আকরামকে ধরে ধানমন্ডি থানা পুলিশের কাছে তুলে দেয়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে তোলা হলে আকরামকে জেলে পাঠানোর আদেশ দেন বিচারক।

যুবলীগ নেতা আকরাম জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে ছাত্র-জনতার ওপর আক্রমণ ও হত্যাকাণ্ডে অংশ নেন। ঢাকা-৭ আসনের সাবেক এমপি হাজী সেলিম বিপুল টাকা দিয়ে তাকে আন্দোলন দমনে কাজে লাগান বলে পুলিশ জানায়। রাজধানীর সায়েন্স ল্যাব, ইউনিভার্সিটি এলাকা, চাঁনখারপুল, চকবাজার এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা চালানো হয়।

ওই এলাকায় দুই ছাত্র ও দুজন পথচারী শহীদ হন। এরপর তিনি গা-ঢাকা দেন। সাবেক এমপি হাজী সেলিমের ছেলে আওয়ামী লীগের সাবেক এমপি সোলায়মান সেলিমের বন্ধু আকরাম।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান