হোম > রাজনীতি

‘সবার আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ফ্যাসিবাদ মুক্ত হওয়া উচিত ছিল’

স্টাফ রিপোর্টার

যুব উন্নয়ন সংস্থা’র প্রধান পৃষ্ঠপোষক মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, বৈষম্য মুক্ত বাংলাদেশে বর্তমান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যে সমস্ত ফেডারেশন, ক্লাব ও কমিটি রয়েছে সেগুলোর রন্ধ্রে রন্ধ্রে এখনো ফ্যাসিবাদের দোসরেরা অবস্থান করছে। সেসব দায়িত্বের চেয়ারে আজ নতুন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের দোসরদের দেশবাসী ও ছাত্র-জনতা দেখতে চায় না। পরিক্ষিত দেশপ্রেমিক ব্যক্তিদের যথাযথ সম্মান দিয়ে বাংলাদেশের ক্রিড়া জগৎকে ঢেলে সাঁজাতে হবে। সবার আগে যুব ও ক্রিড়া মন্ত্রণালয় ফ্যাসিবাদের দোসর মুক্ত হওয়া উচিৎ ছিল।

বুধবার ঢাকায় যুব উন্নয়ন সংস্থা আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আন্ত: থানা/বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুব উন্নয়ন সংস্থা’র উপদেষ্টা মুহাম্মদ কামাল হোসাইন এর সভাপতিত্বে ক্রিকেট খেলার ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও আমেরিকান ওয়েলনেস সেন্টারের চেয়ারম্যান মো. মাহবুবুল হক, যুব উন্নয়ন সংস্থা’র অন্যতম পৃষ্ঠপোষক ও বিশিষ্ট সমাজ সেবক ড. শফিকুল ইসলাম মাসুদ, মুহা. দেলাওয়ার হোসেন, ড. মোবারক হোসেন, মো. শামসুর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর সাবেক পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান প্রমুখ।

সাবেক সচিব মো. মাহবুবুল হক বলেন, সব টিম সব সময় খেলায় জিতে না এটা স্মরণে রাখতে হবে। এজন্য পরের ম্যাচে আমরা আরও শিখে দক্ষতা অর্জন করে এগিয়ে যাবো এটাই মূল স্প্রিড। রাষ্ট্রের ক্ষেত্রেও এই এ জাতীয় অনেক বিষয়ে জয় পরাজয় সামনে রেখে হাতে হাত মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। দেশ গড়ার ক্ষেত্রে যুবক তরুণদের মনোবল আরও সুদৃঢ় করতে হবে। খেলার মধ্য দিয়ে আজকে বিশ্বের অনেক রাষ্ট্র পরিচিত সেজন্য বিশ্ব দরবারে বাংলাদেশের পরিচয় তুলে ধরতে আমরা নিজেদের প্রস্তুত করে তুলবো।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি