হোম > রাজনীতি

বিমান বিধ্বস্তের ঘটনায় আজ সারাদেশে দোয়া মাহফিল করবে বিএনপি

স্টাফ রিপোর্টার

রাজধানীর উত্তরায় মাইলষ্টোন স্কুলের একটি ভবনের বিমান বিধ্বস্তের ঘটনায় আজ মঙ্গলবার নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় ঢাকাসহ দেশব্যাপী মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি।

সোমবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এই তথ্য জানান।

রিজভী জানান, আগামীকাল রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে আগামীকাল ২২ জুলাই মঙ্গলবার নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। এছাড়াও রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে দলের উদ্যোগে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় ঢাকাসহ দেশব্যাপী মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এছাড়া ঢাকায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিছে তলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি মহাসচিবসহ সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির