হোম > রাজনীতি

অপসো স্যালাইনের ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল ও বকেয়া পরিশোধের আহ্বান

বিবৃতিতে বাংলাদেশ লেবার পার্টি

স্টাফ রিপোর্টার

বরিশাল-ঢাকা মহাসড়কে অপসো স্যালাইন ফার্মার ৫৭০ ছাঁটাইকৃত শ্রমিকের আন্দোলনে পূর্ণ সংহতি জানিয়ে গভীর উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

শনিবার দুপুরে লেবার পার্টির প্রচার সম্পাদক মনির হোসেন খান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, শ্রমিক ইউনিয়ন অনুমোদনের মাত্র এক মাসের মধ্যে শত শত শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাই করা একটি পরিকল্পিত ও প্রতিহিংসামূলক সিদ্ধান্ত। এটি শ্রম আইন এবং মানবিকতার চরম লঙ্ঘন।

তিনি বলেন, শ্রমিকরা শান্তিপূর্ণভাবে ১৭ দিন ধরে আন্দোলন করলেও মালিকপক্ষ উদাসীন ও অসহযোগিতামূলক ভূমিকা পালন করছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে এবং মহাসড়ক অবরোধের মতো সংকট সৃষ্টি করেছে।

ডা. ইরান বলেন, এই সংকটের দায় শ্রমিকদের নয়, বরং যারা ন্যায্য দাবি উপেক্ষা করে সংঘাতের পথ তৈরি করেছে তাদেরই। তিনি অবিলম্বে ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল, সকল বকেয়া বেতন-ভাতা পরিশোধ, শ্রমিক ইউনিয়নের প্রতি বৈরী আচরণ বন্ধ, শ্রমিক নির্যাতন ও ছাঁটাইয়ের সাথে জড়িতদের তদন্ত সাপেক্ষ শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, শ্রমিকদের ঘাম ও পরিশ্রমে গড়ে ওঠা শিল্প প্রতিষ্ঠানে তাদের অধিকার ক্ষুণ্ন করা হবে- এটি মেনে নেওয়া যায় না। শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত বাংলাদেশ লেবার পার্টি আন্দোলনরত শ্রমিকদের পাশে থাকবে।

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, সাজানো মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির

দুর্গাপূজার নিরাপত্তায় এখনই প্রস্তুতি নিতে হবে: আসিফ মাহমুদ

মক্কা-মদিনায় হুতি বিদ্রোহীদের হামলার প্রতিবাদে আহলে হাদিসের মানববন্ধন

শ্রমিকদের অধিকার ও চাকরির নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নিতে হবে: আতিকুর রহমান

বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি: মঈন খান

মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তি দাবি জামায়াতের

বিমানবন্দরের অব্যবস্থাপনার দায় আড়াল করতে আখতারুজ্জামানকে গ্রেপ্তার

তিন মাসের মধ্যে দেশ থেকে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ

প্রবাসীদের অধিকার রক্ষায় প্রয়োজনে শহীদও হতে পারি: আখতারুজ্জামান

মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে উত্তরায় জামায়াতের বিক্ষোভ