হোম > রাজনীতি

দেশকে অস্থিতিশীল করতে চাইলে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে

আমীর খসরুর সতর্কবার্তা

স্টাফ রিপোর্টার

নির্বাচন বাধাগ্রস্ত করতে কেউ কর্মসূচি দিয়ে দেশকে অস্থিতিশীল করলে তাদেরকে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার রাজধানীর হাতিরঝিল মহানগর প্রজেক্টে গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজ খবর নিতে গিয়ে এ কথা বলেন তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি রাজনীতিতে স্থিতিশীলতা চায়। এক্ষেত্রে পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইলে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে।

আমীর খসরু বলেন, নির্বাচিত সরকার না থাকলে জবাবদিহিতা না থাকার যে বাস্তবতা, নুরের ঘটনা সেটাই প্রমাণ করে। নির্বাচন বাধাগ্রস্ত করতে কেউ কর্মসূচী দিয়ে দেশকে অস্থিতিশীল করলে তাদেরকে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে।

আমীর খসরু বলেন, সব জায়গায় ঐক্যমত হবে না। কিছু চাওয়াতেও অসুবিধা নেই। তবে জনগণের কাছে যেতে হবে।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল