হোম > রাজনীতি

গাজীপুরের ৪ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

স্টাফ রিপোর্টার, গাজীপুর

আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ৫টি আসনের মধ্যে ৪টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সদর মেট্রো থানার আমীর অধ্যক্ষ সালাহউদ্দিন আইউবী।

সদর (গাজীপুর-২) আসনে মহানগর জামাতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হোসেন আলী, শ্রীপুর ( গাজীপুর-৩) আসনে গাজীপুর জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. জাহাঙ্গীর আলম, কাপাসিয়া (গাজীপুর -৪) আসনে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সদর মেট্রো থানার আমীর অধ্যক্ষ সালাহউদ্দিন আইউবী, কালিগঞ্জ (গাজীপুর-৫) মহানগর জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খায়রুল হাসান।

দলীয় সূত্রে জানা গেছে, গত জানুয়ারি মাসের শেষে দিকে গাজীপুর ২, ৩, ৪ ও ৫ আসনের প্রার্থী ঘোষণা করেছে। তবে এখনো গাজীপুর ১ (কালিয়াকৈর) আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়নি। তবে দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মোহা. জামাল উদদীন জানান, প্রাথমিকভাবে ৪টি আসনে প্রার্থীদের চূড়ান্ত করা হয়েছে। তবে গাজীপুর ১ আসন এখনো চূড়ান্ত হয়নি।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান