হোম > রাজনীতি

সময় টিভির সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

স্টাফ রিপোর্টার

সময় টেলিভিশনের সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

রোববার এক বিবৃতিতে তিনি বলেন, ৪ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাস পিয়াসের আদালতে শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন শুনানিকালে ‘সময় টিভি’র রিপোর্টার আসিফ মোহাম্মদ সিয়ামকে কয়েকজন আইনজীবী কিল-ঘুষি ও লাথি মারেন। এতে তিনি গুরুতরভাবে আহত ও রক্তাক্ত হন। এ ন্যক্কারজনক ঘটনার আমি তীব্র নিন্দা জানাচ্ছি।

তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের ওপর হামলা মতপ্রকাশের স্বাধীনতা, গণতান্ত্রিক চর্চা ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। আদালতের ভেতরে এমন জঘন্য ঘটনা কোনোভাবেই কাম্য নয়।

তিনি সরকারকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।#

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ