হোম > রাজনীতি

দোষারোপের রাজনীতির অবসান চায় জনগণ: ডা. ইরান

স্টাফ রিপোর্টার

জনগণ দোষারোপের রাজনীতির অবসান চায় মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, জুলাই অভ্যুত্থান ইতিহাসের টার্নিং পয়েন্ট। এ গণআন্দোলনে আওয়ামী লীগ ও তাদের দোসররা ছাড়া সকল দেশপ্রেমিক গণতান্ত্রিক ও মানবতাবাদী শক্তি সমর্থন ও রাজপথে অংশ নিয়েছে। সাম্প্রতিক সময়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের শক্তির মধ্যে বিভক্তি বিভাজন ও দোষারোপের প্রতিযোগিতা লক্ষ্য করছি। এদেশের সাধারণ মানুষ বিভাজন বিভক্তি নয়, ইস্পাত কঠিন ঐক্য অটুট দেখতে চায়। জনগণের আবেগ আকাঙ্ক্ষা বুঝতে না পারলে পরাজিত অপশক্তি সুযোগ পাবে।

শুক্রবার বিকেল ৫টার দিকে বাতামতলী ফলপট্টি ঘাটে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ডা. ইরান বলেন, পবিত্র মাহে রমজানে রাজনৈতিক নেতাদের বক্তব্য বিবৃতিতে আরো সংযম ও সতর্কতা অবলম্বন করা উচিত। কারণ বর্তমান অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে জাতি ব্যর্থ হবে। আমরা সাম্য সুবিচার ও মানবিক মর্যাদার বাংলাদেশ চাই। মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই অভ্যুত্থানের চেতনায় কোন দূরত্ব নেই। আমরা শোষণমুক্ত মানবিক বাংলাদেশের জন্যই ১৯৭১ ও ২০২৪ সালে লড়াই সংগ্রাম করেছি। তিনি ইনসাফ ভিত্তিক জনকল্যাণ রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠায় লেবার পার্টি ও ছাত্রমিশনকে শক্তিশালী করার আহ্বান জানান।

দেশে জনদুর্ভোগের সাথে সাথে গণডাকাতিও হচ্ছে: জুবায়ের

বিএনপি সরকার বড় কোনো প্রকল্প করতে পারবে না: জমিয়ত সভাপতি

এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব

৪ বীর মুক্তিযোদ্ধাসহ ২০০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান

বিএনপি আমার সাথে যে আচরণ করেছে এজন্য ভুগতে হবে: জমিয়ত সভাপতি

বাংলাদেশ নিয়ে ভারতের দ্বিচারিতা অব্যাহত

৭ দিনের মধ্যে হাদির হত্যাকারীদের তথ্য দাবি

সরকারকে গালি, অতঃপর দুঃখ প্রকাশ জামায়াত নেতার

ড. খলিল সভাপতি নির্বাচিত হওয়ায় যে প্রতিক্রিয়া জানাল জমিয়ত

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাতে বিরোধীদলীয় নেতার বৈঠক