হোম > রাজনীতি

জামায়াত আমিরের শাশুড়ির ইন্তেকাল, সেক্রেটারি জেনারেলের শোক

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শাশুড়ি আয়শা আহমাদ ইন্তেকাল করেছেন। বার্ধক্যজনিত কারণে রোববার রাত ১০টায় ৮২ বছর বয়সে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি ৫ ছেলে ও ২ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমার জানাজা সোমবার বাদ জোহর মোহাম্মদপুর, তাজমহল রোডে মাসজিদ-ই-বাইতুল ফিরদাউস-এ অনুষ্ঠিত হবে এবং জানাজার পর মরহুমাকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

শোকবাণী

আয়শা আহমাদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক শোকবাণী প্রদান করেছেন।

রোববার রাতে দেয়া শোকবাণীতে তিনি বলেন, আয়শা আহমাদ একজন পরহেযগার ও গুণী মহিলা ছিলেন। একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে তিনি ইসলামী আন্দোলনের অনেক খেদমত করে গেছেন। কোমল হৃদয় ও সদয় ব্যবহার ছিল তার অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য। তিনি অতি সহজেই মানুষকে আপন করে নিতে পারতেন। আমি তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি।

তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার জীবনের গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। চিরদিনের এ সফরে আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন, রহমতের ফেরেশতাদেরকে দিয়ে তাকে সাহায্য করুন। আল্লাহ তাআলা তার বারযাখ ও জান্নাতের জিন্দেগি প্রশান্তিময় করুন। তার এই গোলামকে প্রিয় গোলামদের মধ্যে শামিল করে জান্নাতের আলা দারাজা দান করুন। তার পরিবারের সদস্যবৃন্দ ও আত্মীয়-স্বজনকে আল্লাহ তাআলা সবরে জামিল আতা করুন। আমিন।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন