হোম > রাজনীতি

যে কারণে ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস

আমার দেশ অনলাইন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। দলটির দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ১১ দলীয় ঐক্য ছিল মূলত নির্বাচনি সমঝোতা। নির্বাচন শেষ হয়ে যাওয়ায় এ ঐক্যের কার্যকারিতা বস্তুত শেষ হয়ে যায়। তবুও নির্বাচন শেষ হওয়ার পর ১১ দলীয় কিছু কর্মসূচিতে খেলাফত মজলিস অংশ নেয়। এখন থেকে ১১ দলীয় ঐক্যের যাবতীয় কর্মসূচি থেকে খেলাফত মজলিস বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলটির কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিবৃতিতে আরো বলা হয়, ভবিষ্যতে দেশ, জাতি ও ইসলামের জন্য প্রয়োজন হলে বৃহত্তর ঐক্য গড়ে তোলার প্রয়াস-প্রচেষ্টা অব্যাহত থাকবে।

গত ১৩ জুন চট্টগ্রামে ১১ দলের বিভাগীয় সমাবেশের পর খেলাফত মজলিস আনুষ্ঠানিকভাবে জোটকে জানিয়ে দেয়, ভবিষ্যতে কোনো সমাবেশের ব্যানার বা প্রচারণায় যেন দলের নাম কিংবা নেতাদের নাম ব্যবহার না করা হয়। পরে রংপুরের একটি সমাবেশে নাম ব্যবহার করা হলে আপত্তির মুখে তা প্রত্যাহার করা হয়। এরপর থেকে জোটের কোনো কর্মসূচিতে খেলাফত মজলিসের নাম ব্যবহার করা হয়নি বলে দলীয় সূত্রে জানা গেছে।

সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করলেন ডাকসু ভিপি

৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

শ্রমিকের ন্যায্য মজুরির পাশাপাশি আন্দোলনের অধিকার নিশ্চিত করতে হবে: জুনায়েদ

আইসিএপিপির অধিবেশনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছে ইসলামী আন্দোলনের প্রতিনিধিদল

চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী

চীনা দূতাবাসের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দল

নতজানু পররাষ্ট্রনীতি আমাদের পিছিয়ে দিয়েছে: এমপি আদিব চৌধুরী

খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস

সংবিধানকে অবমূল্যায়নের সুযোগ নেই: ড. কামাল হোসেন

গার্মেন্টশিল্পের অস্থিরতা নিরসনে ১৪ দফা দাবি শ্রমিক কল্যাণ ফেডারেশনের