হোম > রাজনীতি

ফ্যাসিবাদী শক্তি আ' লীগের বিরুদ্ধে যেকোনো সংগ্রামে থাকবে জামায়াত

স্টাফ রিপোর্টার

'ভবিষ্যতে জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে এবং ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগের বিরুদ্ধে যেকোনো ঐক্যবদ্ধ সংগ্রামে আমরা থাকবো, ইনশাআল্লাহ' এমন প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

মঙ্গলবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভার এই কথা বলেন।

আবদুল হালিম বলেন, আন্দোলনে বাংলাদেশ জাতীয় দলের অনেক অবদান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবদান। অবদান রাখা সকল দলের নেতারা আছেন। কর্মীরা জেল কেটেছেন এবং গুমের শিকার হয়েছে এবং গুমের হিসাবের দিক থেকে বিএনপি, গুমের শিকার হয়েছে বাংলাদেশ দেশে জামাযাতে ইসলামী নেতাকর্মীরা ।

তিনি বলেন, ফ্যাসিস্ট এর বিদায় হয়েছে কিন্তু ফ্যাসিবাদ বিলুপ্ত হয়নি । আমরা সবসময় জাতীয় স্বার্থে বিশ্বাসী, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা ২০ বছর ২০ দলী জোট আন্দোলন করেছিলাম। ভবিষ্যতে জাতীয় স্বার্থে দেশের স্বার্থে এবং ফ্যাসিবাদ শক্তি আওয়ামী লীগের বিরুদ্ধে যেকোনো ঐক্যবদ্ধ সংগ্রামে আমরা থাকবো ইনশাআল্লাহ ।

তিনি বলেন, আমরা সবাই মিলে ত্যাগ স্বীকার করেছি। আমার দলের নেতা এবং কর্মী গুম হয়েছে খুন হয়েছে। বিএনপি সহ যেকোন দলের ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে অনেক দলের লোকেরা এখানে এসেছে। এজন্য আসুন, সবার জন্য বাংলাদেশ। সংখ্যাগুরু নয় , সংখ্যালঘু নয়।

আমরা সবাই বাংলাদেশী। সবার জন্য বাংলাদেশ। আমরা সব দল মিলে গড়ব ইনশাআল্লাহ।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন