হোম > রাজনীতি

দুই ছাত্র সংসদ নির্বাচন পেছানোয় ছাত্রশিবিরের নিন্দা ও প্রতিবাদ

স্টাফ রিপোর্টার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিত এবং রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্র সংসদ নির্বাচন পেছানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্রশিবির।

সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনটির সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম এই নিন্দা জানিয়ে বলেন, পূর্বনির্ধারিত শাকসু নির্বাচন আজ নির্বাচন কমিশনের নির্দেশে স্থগিতের ঘোষণা এসেছে। গতকাল রোববার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্র সংসদ নির্বাচন কয়েক দফা পিছিয়ে ছাত্রদের তোপের মুখে ২৫ ফেব্রুয়ারি নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা এর তীব্র নিন্দা জানাই।

তিনি বলেন, এর আগেও প্রতিটি ছাত্র সংসদ নির্বাচনকে বানচাল করা এবং বারবার পিছিয়ে দেওয়ার জন্য একটি গোষ্ঠী প্রকাশ্য অবস্থান নিয়েছে। দুঃখজনক বিষয় হলো, ক্যাম্পাসসমূহে সাধারণ শিক্ষার্থীদের অধিকার—ছাত্র সংসদ নির্বাচন—তারা শুধুমাত্র হারার ভয়ে হতে দিতে চায় না। অথচ জুলাই-পরবর্তী প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন করা ছিলো সরকারের দায়িত্ব।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল