হোম > রাজনীতি

আ.লীগের শুধু কার্যক্রম নয়, পুরোপুরি নিষিদ্ধ করতে হবে: লায়ন ফারুক

স্টাফ রিপোর্টার

আওয়ামী দোসদের সমূলে উৎখাত করার আহ্বান জানিয়েছেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি। আওয়ামী দোসরদের দেশ-বিদেশে ষড়যন্ত্রের প্রতিবাদে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ এর উদ্যোগে এই সমাবেশ হয়।

সম্প্রতি প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে যাওয়া বিএনপি ও এনসিপির রাজনীতিকদের সাথে উচ্ছৃঙ্খল আচরণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, পতিত আওয়ামী লীগ দেশ থেকে পালালেও এখন প্রবাসেও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে তারা মরিয়া। তাই আওয়ামী দোসর- সন্ত্রাসীদের বিরুদ্ধে সর্বদলীয় ঐক্য গড়ে তুলতে হবে, সমূলে উৎখাত করতে হবে। ফ্যাসিবাদী আওয়ামী লীগের শুধু কার্যক্রম না, চিরতরে নিষিদ্ধ করতে হবে। এটা এখন সময়ের দাবি।

তিনি বলেন, আওয়ামী লীগ তাদের ‘বি টিম’ জাতীয় পার্টির মাধ্যমে দেশে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে। এ ব্যাপার সবাইকে সজাগ থাকতে হবে। এ সময় আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বিলম্বের যেকোনো চেষ্টা-ষড়যন্ত্র দেশবাসী মেনে নেবে না বলে জানান ১২ দলীয় জোটের অন্যতম এই শীর্ষ নেতা।

নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী সমবায় দলের সভাপতি নূর আফরোজ জ্যোতি, পিরোজপুর জেলা বিএনপির নেতা আলমগীর হোসেন, ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, ঢাকা মহানগরের সভাপতি মাইদুল ইসলাম আসাদ, রাজীব ফকির, সুজন সখী প্রমুখ।

এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে: নাহিদ ইসলাম

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর

শাপলা চত্বরে লংমার্চের প্রস্তুতি পরিদর্শন জামায়াত নেতাদের

মেয়র নির্বাচনে মামুনুল হকের প্রার্থী হওয়ার বিষয়ে যা জানাল খেলাফত মজলিস