হোম > রাজনীতি

নির্বাচনের সিদ্ধান্তে সবার মধ্যে স্বস্তি এসেছে: আমীর খসরু

স্টাফ রিপোর্টার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফেব্রুয়ারি নির্বাচনের বিষয়ে মোটামুটি একটা জায়গায় এসেছে, এটা তো স্বস্তির ব্যাপার। সবাই জানে, ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে আমরা যাচ্ছি, সেটার জন্য নির্বাচনের মোটামুটি দিনক্ষণের সিদ্ধান্তে সবার মধ্যে স্বস্তি এসেছে।

রোববার সকাল ১০টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স(সিডিএ) ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স(সিডিএ) ট্রেসি অ্যান জ্যাকবসন। সকাল ১০টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

আমীর খসরু সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত উনি এসেছিলেন উনার টিম নিয়ে সেখানে স্বাভাবিকভাবে দুই দেশের মধ্যে সম্পর্কের বিষয়গুলো আলোচনা হয়েছে। একটা বড় ট্যারিফ আমেরিকানরা বাংলাদেশের ওপর দিয়েছে সেটার ওপর দীর্ঘ আলোচনা হয়েছে।

তিনি বলেন, ট্যারিফের ব্যাপারে বিএনপির পক্ষ থেকে আমাদের মতামত জানতে চাওয়া হয়েছে। আমরা এই ব্যাপারে সরকারের সাথে আলোচনা করে একটা সমাধান বের করা দরকার বলে মনে করি। কারণ বাংলাদেশের পণ্যের ট্যারিফ যদি উচ্চ মূল্য বাড়িয়ে দেয়া হয় তাহলে আমাদের গার্মেন্ট রপ্তানি চরম ক্ষতিগ্রস্ত হবে।

এছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশে কিভাবে আরও বিনিয়োগ বাড়ানো যায় সেন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান আমীর খসরু।

আমীর খসরু বলেন, স্বাভাবিকভাবে আলোচনা হয়েছে নির্বাচন নিয়ে। নির্বাচনের বিষয় এবং বিএনপির প্রস্তুতিসহ আমাদের মতামত জানতে চাওয়া হয়েছে। আমরা সে বিষয়ে তাদের জানিয়েছি। লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের প্রশংসা করেছেন। সেই মিটিংয়ে গুরুত্ব তারা অনুধাবন করতে পারছে। ওই মিটিংয়ের ফলে দেশের মধ্যে বড় ধরনের স্বস্তি এসেছে এবং নির্বাচনমুখী হয়েছে তা নিয়েও আলোচনা হয়েছে।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন