হোম > রাজনীতি

কী আছে এনসিপির ঈদের শুভেচ্ছা বার্তায়

স্টাফ রিপোর্টার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)। শনিবার (৭ জুন) গণমাধ্যমে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই শুভেচ্ছা জানানো হয়।

শুভেচ্ছা বার্তায় বলা হয়েছে, ঈদুল আজহা আমাদেরকে ত্যাগ ও ধৈর্যের শিক্ষা দেয়। এই পবিত্র দিনে আমরা শুধু পশুই কুরবানি করি না, বরং নিজের অহংকার, স্বার্থপরতা এবং অন্যায়ের সঙ্গে আপসের মনোভাবকেও ত্যাগ করার শপথ নিই। সমাজে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি-চাঁদাবাজি বিরুদ্ধে প্রতিরোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সত্য ও সুন্দরের পথ নির্মাণই হোক আজকের দিনের প্রত্যাশা।

এতে আরও বলা হয়েছে, জুলাই অভ্যুত্থানে এই জনপদের মানুষের ত্যাগের সর্বোচ্চ রূপে ফুটে উঠেছিল। সাহসী ও ত্যাগী মানুষেরা নিজেদের রক্ত দিয়ে প্রমাণ করেছিলেন- নিজেরা দায়িত্ব নিয়ে কর্তা হয়ে না উঠলে পরিবর্তন আসে না, আর আত্মত্যাগ ছাড়া মুক্তি অসম্ভব। আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি সেই সকল শহীদদের, যাদের রক্তে এই জাতি নতুন আশার আলো দেখেছিল।

এনসিপির শুভেচ্ছা বার্তায় আরও বলা হয়েছে, আজ ঈদের এই পবিত্রতায় আমরা শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাই। শহীদদের আত্মত্যাগের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দ্রুত জুলাই সনদ ও জুলাই ঘোষণা প্রণয়ন ও কার্যকর করতে হবে। ত্যাগের শিক্ষায় উদ্ভাসিত হোক ব্যক্তি ও সমাজ।

‘আমি মারা যাইনি’ ফেসবুক পোস্টে তাসনিম জারা

জুলাই সনদ বাস্তবায়নের পরিবর্তে সরকার ধোঁয়াশা তৈরি করছে: ড. আবদুল কাদের

সরকার পুরোনো পথে হাঁটছে: নাহিদ ইসলাম

প্রতিটি শিক্ষার্থী হবে এক একজন যোদ্ধা, টঙ্গীতে জামায়াত আমির

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে: আব্দুস সবুর ফকির

দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে শিবিরের গভীর উদ্বেগ

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে গাইবান্ধা-২ আসনের এমপির সাক্ষাৎ

জেলা পরিষদে দলীয় বিবেচনায় প্রশাসক স্বৈরাচারের পথে হাঁটার প্রথম ধাপ

আজ ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে দায় প্রধানমন্ত্রীর: আখতার হোসেন