হোম > রাজনীতি

নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীরাই এখন হতাশ: লায়ন ফারুক

স্টাফ রিপোর্টার

নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীরাই এখন হতাশ বলে মন্তব্য করেছেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান। তিনি বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। ষড়যন্ত্রকারীরাই এখন হতাশ। গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দল নির্বাচন কমিশন ঘোষিত আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে প্রতিশ্রুতিবদ্ধ। ইনশাল্লাহ নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনস্থ জামান টাওয়ারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ন্যাশনাল লেবার পার্টি ঢাকা মহানগর শাখা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা বলেছেন, জাতীয় নির্বাচন বানচাল কিংবা ভিন্নখাতে পরিচালিত করার যে ষড়যন্ত্র চলছে, সবাইকে এ ব্যাপাারে সজাগ-সতর্ক থাকতে হবে। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না।

লায়ন ফারুক বলেন, জুলাই সনদ বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার। কিন্তু এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে। দেশের স্বার্থেই এই মতবিরোধ নিরসন হওয়া জরুরি। নইলে পতিত ফ্যাসিবাদী শক্তি সুযোগ নিতে পারে।

ন্যাশনাল লেবার পার্টির এই চেয়ারম্যান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সবসময়ই ন্যাশনাল লেবার পার্টি বিএনপির পাশে ছিল, আগামীতেও জাতীয়তাবাদী শক্তির সাথে থাকবে। আর বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তির মূল শেকড় হচ্ছে বিএনপি।

ন্যাশনাল লেবার পার্টি ঢাকা মহানগরের সভাপতি মাইদুল ইসলাম আসাদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের মহাসচিব লায়ন অ্যাড. মো. জাকির হোসেন। এছাড়া আরো বক্তব্য রাখেন- ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. হাবিবুর রহমান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, ন্যাশনাল লেবার পার্টি কুমিল্লা জেলার সভাপতি মো. খোরশেদ আলম, কুড়িগ্রাম জেলার সভাপতি মো. আনিছুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে ন্যাশনাল লেবার পার্টির কেন্দ্রীয় সদস্য মনিরুল ইসলাম খোকন ও আক্তারুজ্জামানসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা