হোম > রাজনীতি

সাংবাদিককে হুমকি দেওয়া ছাত্রদল নেতার পদ স্থগিত

স্টাফ রিপোর্টার

ছাত্রলীগ আশ্রয়ের অভিযোগের ভিত্তিতে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য খাইরুল ইসলাম খোকনের বিরুদ্ধে নিউজ করায় দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মো. ফয়সাল আহমেদকে মামলার হুমকি দেয়া হয়েছে। পরে সেই নেতার পদ স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

শনিবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, 'কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সদস্য খাইরুল ইসলাম খোকনের সাংগঠনিক পদ স্থগিত করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

এর আগে ‘ঢাকা কলেজ ছাত্রদল নেতা খাইরুলের বিরুদ্ধে ছাত্রলীগ আশ্রয়ের অভিযোগ' শিরোনামে নিউজ করায় দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টারের হোয়াটসঅ্যাপে হামলার হুমকি দেন ছাত্রদল নেতা। এটা নিয়ে ফেসবুকে পোস্ট দিলে ঢাকা কলেজ সাংবাদিক সমিতির (ঢাকসাস) সিনিয়র সহ-সভাপতি রহমতউল্লাহ ও ফয়সালকে ২০ হাজার টাকা চাঁদা বাজির মিথ্যা অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দেন খাইরুল। পরবর্তীতে সেই প্রমাণ দেখাতে পারেননি। এমনকি ক্যাম্পাসে ভুট্টর দোকানে দুপুরে খেতে গেলে ঢাকসাস সদস্য আল জুবায়েরের সামনে সাংবাদিকদের 'জাউরা' বলে গালি দেন এই ছাত্রদল নেতা।

এরপর এদিন রাত পৌনে ৮টার দিকে খাইরুলের বিরুদ্ধে ঢাকা কলেজের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এ সময় তারা ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘ঢাকা কলেজের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন,’ ‘ছাত্রলীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান,’ ‘ছাত্রলীগের পুনর্বাসন, হবে না হবে না, সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।' এরপর উদ্যোগ নিয়ে তদন্ত শুরু করেন ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান ও সদস্য সচিব মো. মিল্লাদ হোসেন। এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদকে জানালে খাইরুলের পদ স্থগিতাদেশের নোটিশ দেয়া হয়।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি