হোম > রাজনীতি

সব আসনেই প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছে জমিয়ত

স্টাফ রিপোর্টার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আগামী নির্বাচনে সব আসনেই প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছে। সে লক্ষ্যে সব জেলা ও মহানগর শাখাসমূহকে পূর্বঘোষিত দলীয় নির্দেশিকার আলোকে দ্রুততম সময়ের মধ্যে প্রার্থী তালিকা চূড়ান্ত করে কেন্দ্রে প্রেরণের তাগিদ দেয়া হয়েছে।

মঙ্গলবার দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সোমবার রাজধানীর মিরপুরে জামেয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদে অনুষ্ঠিত দলের নবগঠিত খাস কমিটির প্রথম বৈঠক থেকে এই আহবান জানানো হয়।

জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে ওই বৈঠকে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজীজ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী।

নেতারা চামড়া শিল্প রক্ষায় অন্তর্বর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়ে বলেন, আসন্ন ঈদুল আযহায় যেন বিগত বছরগুলোর ন্যায় কোন গোষ্ঠী চামড়া শিল্প নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ না পায়।

জমিয়ত নেতৃবৃন্দ ২০ টাকার নতুন নোটে মসজিদের ছবি সরিয়ে মন্দিরের ছবি যুক্ত করার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, 'পরিবর্তন ও সংস্কারের নামে এ রকম স্পর্শকাতর জায়গায় হাত দেয়া কোন ভাবেই মেনে নেয়া যায় না, সরকারকে অবিলম্বে মন্দির কিংবা আপত্তিকর ছবিসংবলিত নোট বাজেয়াপ্ত করতে হবে।'

বৈঠকে দলের সহ-সভাপতি মাওলানা শেখ মুজীবুর রহমানকে খাস কমিটির সদস্য করা হয়।

মদিনায় মেলার বাংলাদেশ প্যাভেলিয়ন পরিদর্শন করেন নাহিদ ইসলাম

জ্বালানি খাতে অরাজকতায় খেলাফত মজলিসের উদ্বেগ

এলপিজি-অটোগ্যাসের দাম বৃদ্ধিতে জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

পরিকল্পনা ছাড়া অনলাইন ক্লাস চালু করা হলে আত্মঘাতি হবে: মিয়া গোলাম পরওয়ার

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে বিএনপির কথা ও কাজে মিল নেই: এবি পার্টি

প্রবীণ নাঈমুদ্দিনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রাথমিকে সঙ্গীত নয়, ধর্মীয় শিক্ষক দিতে হবে: হেফাজতে ইসলাম

সামগ্রিক সংস্কারের বিরোধিতা করছে সরকার: শিশির মনির

গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কার করতে হবে

সুশাসন নিশ্চিত করতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী