হোম > রাজনীতি

কারো সঙ্গে যুগপৎ নয়, ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ রাখার পক্ষে গণঅধিকার

আতিকুর রহমান নগরী

মুহাম্মদ রাশেদ খাঁন

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, নতুন করে কারো সঙ্গে যুগপৎ আন্দোলন নয়, বরং ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ রাখার পক্ষেই তার দল কাজ করবে।

তিনি মনে করেন, গণতান্ত্রিক রাষ্ট্রে ভিন্ন ভিন্ন দলের ভিন্ন ভিন্ন কর্মসূচি ও দাবি থাকতে পারে, আর এই ভিন্নমতের প্রতি সবার শ্রদ্ধা থাকা উচিত।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো:

"নতুন করে কারো সাথে যুগপৎ নয়, ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ রাখার পক্ষে গণঅধিকার পরিষদ। গণতান্ত্রিক রাষ্ট্রে বিভিন্ন দলের বিভিন্ন কর্মসূচি এবং দাবিদাওয়া থাকতে পারে। এই ভিন্নমতের প্রতি আমাদের শ্রদ্ধা রাখতে হবে। কিন্তু ফ্যাসিবাদবিরোধী শক্তির বিভাজনের ফলে আওয়ামী ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম হয়, এমন কোনো পদক্ষেপের সাথে গণঅধিকার পরিষদ যুক্ত হবে না।

তবে আওয়ামী ফ্যাসিবাদের পুরোপুরি বিনাশে ঐক্য গঠনের পথে আমরা ইতোমধ্যেই দলীয় কার্যালয়ে বহুদলীয় বৈঠক ও শাহবাগে সংহতি সমাবেশ করেছি। আমাদের লক্ষ্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার কায়েম করা। সেজন্য পুরো জাতি ও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ এড়িয়ে এক ও ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নাই। বিভাজনের যেকোনো সুযোগে আওয়ামী লীগ ফিরবে দ্বিগুণ শক্তি নিয়ে। তখন কারো শেষরক্ষা হবে না। তাই আসুন এক থাকি, যে আহ্বান গতকাল মাননীয় প্রধান উপদেষ্টা দলগুলোর প্রতি করেছেন।"

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল