হোম > রাজনীতি

সংস্কারের নামে আ.লীগের পুনর্বাসন করা হচ্ছে: রাশেদ খান

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

সংস্কারের নামে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এসময় রাশেদ খান বলেন, ‘নির্বাচন নিয়ে প্রশ্নের জায়গা তৈরি হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য গণতান্ত্রিক মূল্যবোধের কথা নয়।

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন হবে না এমন শর্ত দেওয়া ঠিক নয়-এ কথা জানিয়ে রাশেদ খান বলেন, সনদের পুরোপুরি বাস্তবায়ন এ সরকারের পক্ষে সম্ভব নয় আগামী সরকারকে বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে।

সংস্কারের নামে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে অভিযোগ করে তিনি আরও বলেন, এই সরকার জনগণের ওপর দায় চাপাতে চায়। এই দায় জনগণের নয়, সরকারের।’

ভারত চায় আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন হোক। সবাইকে প্রকাশ্যে রাজনীতি করতে হবে। অপ্রকাশ্য রাজনীতি বাংলাদেশকে বিরাজনীতিকরণের দিকে নিয়ে যাবে বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।

দেশে জনদুর্ভোগের সাথে সাথে গণডাকাতিও হচ্ছে: জুবায়ের

বিএনপি সরকার বড় কোনো প্রকল্প করতে পারবে না: জমিয়ত সভাপতি

এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব

৪ বীর মুক্তিযোদ্ধাসহ ২০০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান

বিএনপি আমার সাথে যে আচরণ করেছে এজন্য ভুগতে হবে: জমিয়ত সভাপতি

বাংলাদেশ নিয়ে ভারতের দ্বিচারিতা অব্যাহত

৭ দিনের মধ্যে হাদির হত্যাকারীদের তথ্য দাবি

সরকারকে গালি, অতঃপর দুঃখ প্রকাশ জামায়াত নেতার

ড. খলিল সভাপতি নির্বাচিত হওয়ায় যে প্রতিক্রিয়া জানাল জমিয়ত

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাতে বিরোধীদলীয় নেতার বৈঠক