হোম > রাজনীতি

দেশকে বাচাঁনোর জন্য ধানের শীষকে জিতাতে হবে: তারেক রহমান

স্টাফ রিপোর্টার

দেশকে বাচাঁনোর জন্য ধানের শীষকে জিতাতে হবে; এর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মানুষের বেঁচে থাকার অধিকার জন্মগত অধিকার।মানুষকে মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার করে দিতে হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমে এ সারা দেশের নারী সমাজকে সাবলম্বী করে তুলতে চাই। এর মাধ্যমে অর্থনৈতিক শক্তিশালী ভীত তৈরি করতে চাই।

বুধবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক' মতবিনিময় সভায় এ কথা বলেন তারেক রহমান। মতবিনিময় সভায় অংশ নেন যুবদল ও কৃষকদলের নেতাকর্মীরা। সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সঞ্চালনায় ছিলেন দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

তারেক রহমান বলেন, বিগত ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের সময়ে যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল-আর যেন করো জীবনে মানবাধিকার লঙ্ঘন হোক-আমরা চাই না , আমি চাই না। আর যেন কারো জীবনে মানবাধিকার লঙ্ঘন না হয়।

শিক্ষা ব্যবস্থা এমন ভাবে গড়ে তুলতে চাই যাতে ইংরেজির সাথে তৃতীয় কোনো ভাষাতেও শিক্ষার্থীরা দক্ষ হয়ে ওঠে এমন মন্তব্য করে তিনি বলেন, আমরা কোনো মেগা প্রজেক্টে যাবো না, এতে দুর্নীতি হয়। আমরা টাকা খরচ করবো শিক্ষার পেছনে, জনবল তৈরির পেছনে। ধীরে ধীরে কৃষি রপ্তানিতে গুরুত্ব দিতে পারবো

তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ১ লক্ষ্য স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে।যার ৮০-৮৫ শতাংশ হবে নারী। জনসংখ্যা নিয়ন্ত্রণের কাজ শুরু করতে পারলে ১০ বছর পর সুফল পাবো আমরা। শিক্ষা, স্বাস্থ্য ও ক্রিড়া এই তিন মন্ত্রণালয় সারাবছর একসাথে কাজ করবে।

ধীরে ধীরে কৃষি রপ্তানিতে গুরুত্ব দিতে পারবো এমন পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, দমবন্ধ করা শহরে খেলার মাঠ নেই, আমরা খেলার মাঠ তৈরি করে দেবো। কোনো রাজনৈতিক দল পরিকল্পনা দেয়নি আগামীর বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে, এটা একমাত্র বিএনপি দিয়েছে। আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই এমন প্রতিশ্রুতি দেন তারেক রহমান।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা