হোম > রাজনীতি

রদ্রিগোর মতো পরিণতি শেখ হাসিনার কবে হবে?

স্টাফ রিপোর্টার

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান বলেছেন, ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগোর মতো পরিণতি শেখ হাসিনার কবে হবে? কারণ তিনিও ব্যাপকভাবে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত।

মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক পোস্টে মারুফ কামাল লেখেন, ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে গ্রেপ্তার করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি) তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ফিলিপাইন সরকার তাকে আটক করে। দুতার্তের শাসনামলে মাদক নির্মূলের নামে পুলিশের হিসেবেই ছয় হাজারের মতো মানুষকে বিনা বিচারে মেরে ফেলা হয়। বেসরকারি পর্যবেক্ষকদের হিসেবে এভাবে হত্যার সংখ্যা আরো অনেক বেশি। দুতের্তেকে হুকুমের আসামী করা হয়েছে।

তিনি আরও লেখেন, হাসিনাও তার ফ্যাসিস্ট রেজিমে মাদক নির্মূলের নামে এমন অনেককেই মেরেছেন বিনাবিচারে। জুলাই-আগস্ট বিপ্লব দমাতে হত্যা করিয়েছেন প্রায় দু’হাজার। মাওলানা সাঈদীকে ফাঁসির আদেশের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ দমাতে, শাপলা চত্বরে হেফাজত নিধনে, অন্যান্য বিক্ষোভ দমাতে কত জীবন হাসিনা কেড়েছেন এবং কতো বিরোধীমতের মানুষকে গুম-খুন করিয়েছেন তার লেখাজোকা নেই। আইসিসি কবে তাকাবে হাসিনার এইসব মানবতাবিরোধী অপরাধের দিকে?

আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার জেরে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার দেশটির রাজধানী ম্যানিলায় তাকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির