হোম > রাজনীতি

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ধানমন্ডিতে দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার রাজধানীর ধানমন্ডি ১৫ নম্বর মধুবাজারে অবস্থিত মাদ্রাসাতুল ফালাহ এতিমখানায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা-১০ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম উপস্থিত ছিলেন।

এ সময় ব্যারিস্টার অসীম বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার রাজনৈতিক প্রতিহিংসা থেকে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাবন্দি রেখে শারীরিকভাবে আরও অসুস্থ করে তুলেছিলো। সুচিকিৎসার সুযোগ না দিয়ে তাঁকে এমন পরিবেশে আটকে রাখা হয়েছিল, যা তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটায়। তিনি বলেন, খালেদা জিয়ার পরিবার তাঁকে বিদেশে চিকিৎসার জন্য বহুবার আবেদন করলেও সরকার তা উপেক্ষা করেছে।

ব্যারিস্টার অসীম আরও বলেন, দেশবাসীর বিশ্বাস—ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রতিহিংসার বশবর্তী হয়েই বেগম খালেদা জিয়ার প্রতি অমানবিক আচরণ করেছে। বিভিন্ন সময়ে তাঁকে রাজনীতি থেকে মাইনাস করার ষড়যন্ত্র হলেও তা সফল হয়নি। কারণ, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে সবসময়ই প্রাসঙ্গিক এবং তাঁর আপসহীন নেতৃত্বের প্রতি এ জাতি সবসময় আস্থাশীল।

দোয়া মাহফিলে অংশগ্রহণকারী সবাই বেগম খালেদা জিয়ার শিগগির সুস্থতা কামনা করেন। ব্যারিস্টার অসীম আশা প্রকাশ করেন, আল্লাহর রহমতে ও দেশবাসীর দোয়ায় তিনি দ্রুত সুস্থ হয়ে জাতির মাঝে ফিরে আসবেন।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা