হোম > রাজনীতি

বৈষম্যহীন বাংলাদেশ গঠনে আলেম সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে

মাওলানা আব্দুল হালিম

স্টাফ রিপোর্টার

গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা দুর্নীতি ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় আলেম সমাজের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

তিনি দেশ ও জাতির কল্যাণে আলেম সমাজকে সব সময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ইসলামী শক্তির মধ্যে অনৈক্য তৈরি করা এবং উম্মাহর জন্য ক্ষতিকর বক্তব্য থেকে বিরত থাকার জন্যও গুরুত্বারোপ করেন।

শনিবার রাতে রাজধানীর উত্তরায় তানযিমুল উম্মাহ ফাউন্ডেশন মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উলামা বিভাগের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উলামা বিভাগের সভাপতি ড. মাওলানা মীম আতিকুল্লাহর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রখ্যাত আলেমে দ্বীন অধ্যাপক মাওলানা শায়েখ আ ন ম রশীদ আহমাদ মাদানী ও ড. মাওলানা আবুল কালাম আযাদ। আরো বক্তব্য রাখেন ড. মাওলানা আব্দুল জব্বার খান ও মাওলানা ওমর ফারুখ মজুমদার প্রমূখ।

মাওলানা আব্দুল হালিম বলেন, বহু আলেম ও মাদ্রাসা ছাত্রের রক্তের বিনিময়ে চব্বিশের গণ অভ্যুত্থান সফল হয়েছে। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ ও মুফতি ফজলুল হক আমিনী, মাওলানা আবুল কালাম মুহাম্মদ ইউসুফ, আল্লামা জোনায়েদ বাবু নগরীসহ অসংখ্য আলেম আওয়ামী ফ্যাসিবাদের জুলুমের শিকার হয়েছিলেন।

তিনি বলেন, আলেমদের আল্লাহ রাব্বুল আলামীন শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। আল্লাহর জমীনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য দেশের আলেম সমাজকে ময়দানে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহবান জানিয়ে তিনি বলেন, আলেম সমাজকেই ন্যায়-ইনসাফ এবং বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠায় অগ্রসৈনিকের ভূমিকা পালন করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ম্যাগাজিন ‘গণগ্রাফিতি’র মোড়ক উন্মোচন

জুলাই গণহত্যার দায় রাষ্ট্রপতি কোনোভাবেই এড়াতে পারবেন না

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে বিরোধীদলীয় নেতা

কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সব সমস্যার সমাধান রাষ্ট্রই করবে: সেলিম উদ্দিন

মির্জা আব্বাসের সুস্থতা কামনায় পাটওয়ারীর দোয়া

জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে স্থান পেতাম না: এটিএম আজহার

রাষ্ট্রপতির তিন অপরাধের কারণে আমরা সংসদ থেকে বের হয়ে এসেছি: বিরোধীদলীয় নেতা

নির্বাচনে জামায়াত আমিরের খরচের বিস্তারিত তথ্য প্রকাশ

ফ্যাসিজমের কবলে সংসদ ছিল ডামি ও অকার্যকর

রাষ্ট্রপতি খুনির সহযোগী, তার বক্তব্য শুনতে পারি না: জামায়াত আমির