হোম > রাজনীতি

মানুষের নিরাপত্তা দিতে না পারলে সংস্কার কাজে আসবে না

জুলাই গণঅভ্যুত্থান কর্মসূচিতে মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন সবাই কাঠামো পরিবর্তন চায়, মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না।

মঙ্গলবার রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক মাঠে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক’-এর যৌথভাবে আয়োজিত ‘গণতান্ত্রিক পদযাত্রায় শিশু’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকার গঠিত গুম কমিশনের আশানুরূপ অগ্রগতি হয়নি উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, আগামী নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে গুম পরিবারের সদস্যদের পুনর্বাসনের চেষ্টা করা হবে।

মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক পট-পরিবর্তনের সঙ্গে অনেকেই ভালো ভালো জায়গা দখল করেছে, মন্ত্রী হয়েছে, ব্যবসা-বাণিজ্য দখলে নিয়েছে, কিন্তু যারা আত্মাহুতি দিয়েছেন, তাদের দিকে কেউ তাকায়নি। গুমের শিকারদের ফিরিয়ে দিতে না পারলে তাদের সন্তানদের দায়িত্ব নিতে হবে সবার।

আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে ও সাংবাদিক জাহিদুল ইসলাম রনির পরিচালনা বক্তব্য রাখেন- বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি‘ পালনে বিএনপি গঠিত কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি প্রমুখ।

রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কার নিয়ে ফরাসি সিনেটরদের সঙ্গে জামায়াতের বৈঠক

সাংস্কৃতিক কর্মী বাহিনী ছাড়া রাজনৈতিক আন্দোলন সফল হয় না: রিজভী

দলীয়করণ অব্যাহত রেখে ন্যায়বিচার নিশ্চিত করা যাবে না: গোলাম পরওয়ার

সুন্দর বাংলাদেশ গড়তে মেধাবীদের প্রস্তুত হওয়ার আহ্বান জামায়াত আমিরের

আসিফ মাহমুদের বিরুদ্ধে এআই প্রোপাগান্ডার একই হিসাব দুদকের অভিযোগে

সর্বজনীন শিক্ষা, সামাজিক ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র সম্ভব নয়: রিজভী

‘আমিও ফুটবল খেলতে পারি, বল গোলবারে ঢোকে কি না, দেখা যাবে ইনশাআল্লাহ’

শহীদদের আকাঙ্ক্ষা পূরণে গণভোটের রায় অবশ্যই বাস্তবায়ন করতে হবে: এটিএম আজহারুল

ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রতিশ্রুতি ভুলে গেছে বিএনপি