হোম > রাজনীতি

ড. তোফায়েল আহমেদের ইন্তিকালে জামায়াতের শোক

স্টাফ রিপোর্টার

স্থানীয় সরকার বিশেষজ্ঞ, গবেষক ও স্থানীয় সরকার বিষয়ক সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ৯ অক্টোবর এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, অধ্যাপক ড. তোফায়েল আহমেদ ছিলেন বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন ও সংস্কার বিষয়ে গবেষণার অন্যতম পথিকৃৎ। তিনি অসামান্য প্রজ্ঞা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্থানীয় সরকার কাঠামোকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করতে তিনি যে গঠনমূলক ও বাস্তবসম্মত প্রস্তাবনা পেশ করেছেন, তা দেশের নীতিনির্ধারণে ইতিবাচক ভূমিকা রাখবে। তাঁর ইন্তিকালে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।

তিনি আরও বলেন, অধ্যাপক তোফায়েল আহমেদ ছিলেন স্থানীয় সরকার ও সমবায় বিষয়ে লব্ধপ্রতিষ্ঠ গবেষক ও বিশ্লেষক। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রতিষ্ঠায় তিনি সারাজীবন নিবেদিত ছিলেন।

স্থানীয় সরকার ও রাজনীতি বিষয়ে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় তাঁর রচিত প্রায় ২০টি গ্রন্থ এবং দেশি-বিদেশি জার্নাল ও পত্রিকায় প্রকাশিত অসংখ্য প্রবন্ধ ভবিষ্যৎ প্রজন্মের গবেষণা ও জ্ঞানচর্চাকে সমৃদ্ধ করবে।

তিনি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশে স্থানীয় শাসন উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে দেশ একজন সৎ, প্রজ্ঞাবান ও নিবেদিতপ্রাণ গবেষককে হারালো।

উল্লেখ্য, অধ্যাপক ড. তোফায়েল আহমেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য ছিলেন। আমি তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা