হোম > রাজনীতি

ইনকিলাব মঞ্চের অবস্থানে যোগ দেবে জাতীয় বিপ্লবী পরিষদ

স্টাফ রিপোর্টার

শাহবাগী লাকি আক্তারকে গ্রেপ্তার ও ফ্যাসিবাদী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে যোগদানের ঘোষণা দিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ।

বুধবার এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেন দলের রাজনৈতিক প্রধান ও সদস্য সচিব।

বিবৃতিতে রাজনৈতিক প্রধান আনিছুর রহমান ও সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ বলেন, জুলাই বিপ্লবে সম্পৃক্ত ছাত্রজনতা গঠিত প্রথম দল জাতীয় বিপ্লবী পরিষদের অন্যতম প্রধান লক্ষ্য হলো ফ্যাসিবাদী রাজনীতি, দল ও সংগঠন নিষিদ্ধ করা। এ লক্ষ্য বাস্তবায়নে তৎপর সকল দলমতের সঙ্গে মৈত্রী গড়ে তোলা আমাদের স্থায়ী নীতি। ফলে শাহবাগী ফ্যাসিস্ট লাকি আক্তারকে গ্রেপ্তার, শাপলা চত্বর ও পিলখানা গণহত্যার সুষ্ঠু বিচার এবং গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে ইনকিলাব মঞ্চ যে ঐতিহাসিক দাবি জানিয়েছে তা আমরা সর্বাত্মকভাবে সমর্থন করছি।

বিবৃতিতে নেতৃদ্বয় জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বস্তরের ছাত্রজনতার সঙ্গে জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীরা শাহবাগে অবস্থান করবেন।

উল্লেখ্য, ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও মিত্র রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ২৮দিন ধরে ছাত্রজনতা গণঅবস্থান করছে।

এ কর্মসূচির সংগঠক জাতীয় বিপ্লবী পরিষদের সহযোগী সংগঠন বিপ্লবী ছাত্র পরিষদের নেতাকর্মীরা।

বিজ্ঞপ্তি/এমএস

ঢাকা-রংপুর লংমার্চে অংশগ্রহণের আহ্বান শ্রমিক কল্যাণ ফেডারেশনের

সাত দফা আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের গণসংযোগ

মালয়েশিয়াসহ শ্রমবাজারের সব সিন্ডিকেট বন্ধ করতে হবে: জামায়াত আমির

এই লংমার্চ সরকার পতনের আন্দোলন নয়, জনগণের সমস্যা সমাধানের আন্দোলন

সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যেতে সরকারের প্রতি ১১ দলের আহ্বান

সরকারের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতা চায় বিজিএমইএ

ইসিতে সরকারের হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চের পথসভাস্থল ভোগড়া বাইপাস পরিদর্শন

ঢাকা দক্ষিণ সিটিতে নাগরিকের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করুন