হোম > রাজনীতি

ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছাড়া খাঁটি মুসলমান হওয়া সম্ভব নয়

ঐক্য আন্দোলনের আলোচনায় বক্তারা

স্টাফ রিপোর্টার

ইসলামী ঐক্য আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেছেন, কোরআন ও হাদিসের হুকুম আহকাম পুরোপুরি পালন এবং সত্যিকার মুসলমান হিসেবে জীবনযাপন করতে হলে নবী করীম (সা) এর মাদানী জীবনে রাষ্ট্র পরিচালনা এবং খোলাফায়ে রাশেদার সুন্নাত অনুসরণে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। এ ছাড়া বিকল্প কোনো পথ নেই। শিক্ষা ব্যবস্থার সর্বস্তরে ইসলামী শিক্ষা ও আদর্শের প্রতিফলন এবং বিচার ব্যবস্থায় শরীয়া আইন চালু করার মাধ্যমে সহজে এ লক্ষ্য অর্জন করা সম্ভব। এ জন্য প্রয়োজন ওলামায়ে কেরাম ও ইসলামি নেতাদের অবিচল সিদ্ধান্ত এবং সর্বাত্মক গণজাগরণ।

শনিবার জাতীয় প্রেসক্লাব জহুর হোসেন চৌধুরী হলে ইসলামী ঐক্য আন্দোলনের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন’ এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আন্দোলনের আমির ড. মুহাম্মদ ঈসা শাহেদী। সংগঠনের সেক্রেটারি জেনারেল ড. এনামুল হক আজাদের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন নায়েবে আমির ড. এ কে এম মাহবুবুর রহমান, মাওলানা ইসমাইল ফারুক, অধ্যক্ষ এস এম আব্দুল হামিদ, অধ্যক্ষ রফিকুল ইসলাম খান, ড. মুহাম্মদ ইসমাইল হোসেন, ড. হাফেজ লোকমান হাকিম. কাজী আবু বকর সিদ্দিক, মাওলানা মাহফুজুর রহমান, কাজী আবুল খায়ের, মাওলানা আবদুল আহাদ নূর,আবুল কাশেম মজুমদার, ড. মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম, অধ্যাপক ড. শাহ মুহাম্মদ আবদুর রহীম প্রমুখ।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি