হোম > রাজনীতি

এমপি বুলুর হিন্দুপ্রীতি বক্তব্য মুসলিম ভোটারদের অবমূল্যায়িত করেছে

বিবৃতিতে খেলাফত আন্দোলনের আমির

স্টাফ রিপোর্টার

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকতউল্লাহ বুলুর ‘সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী’ শীর্ষক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, এমপি বুলু তার এই অসত্য বক্তব্যের দ্বারা মূলত মুসলিম ভোটারদের অবমূল্যায়ন ও অসম্মান করেছেন। তার এ বিতর্কিত বক্তব্যে বাংলাদেশের ৯২ ভাগ মুসলমানের হৃদয়ে মারাত্মকভাবে আঘাত হেনেছে। তার বক্তব্যের জন্য দেশের সব মুসলিম ভোটারের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত।

মাওলানা মিয়াজী আরও বলেন, বিএনপির কতিপয় এমপি ও নেতাদের বিতর্কিত বক্তব্যের কারণে দেশ-বিদেশে প্রধানমন্ত্রীর সম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। দলের নেতাকর্মীদের মুখের লাগাম টেনে না ধরলে দল, দেশ ও সরকারের ভাবমূর্তি ভবিষ্যতে আরও মারাত্মকভাবে ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য প্রধানমন্ত্রীর প্রতি জোর দাবি জানান তিনি।

অপরদিকে বাংলাদেশের কথিত একটি ইসলামী দলের এক নেতা হিন্দুদের পূজাকে ‘আমাদের পূজা’ বলে বক্তব্য দিয়ে নিজে স্বঘোষিত মুশরিকে পরিণত হয়েছেন বলে মন্তব্য করেছেন মাওলানা মিয়াজী। তিনি বলেন, পূজা কোনোদিন মুসলমানদের অনুষ্ঠান হতে পারে না, এটা হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান, যা প্রকাশ্যে শিরকের অন্তর্ভুক্ত। যিনি নিজেকে মুসলমান দাবি করেও পূজাকে ‘আমার পূজা’ বলে বক্তব্য দেন, তিনি কখনো মুসলমান থাকতে পারেন না। তাকে অবিলম্বে আল্লাহর কাছে খাঁটি তওবা করে, নতুন করে কালেমা পড়ে মুসলমান হওয়া উচিত।

মাগুরা মার্কা কোনো নির্বাচন ঠাকুরগাঁওয়ে দেখতে চাই না: অ্যাডভোকেট জুবায়ের

তুর্কি স্পিকারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ঢাকা-কুষ্টিয়া লংমার্চ বাস্তবায়নে মহানগর জামায়াতের প্রস্তুতি সভা

আমরা ভারতবিরোধী নই, আধিপত্যবাদবিরোধী: আসিফ মাহমুদ

হিজাব-নিকাব নিয়ে ঢাবি শিক্ষকের মন্তব্যের প্রতিবাদ জামায়াত নেত্রীর

রাষ্ট্র-রাজনীতিতে উলামায়ে কেরামকে উপেক্ষার পরিণতি কখনো ভালো হয় না: চরমোনাই পীর

অবিলম্বে নিত্যপণ্যের মূল্য ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে: খেলাফত মজলিস

গুণগত শিক্ষার বদলে ৯৫ শতাংশ পাসের রাজনীতি হয়েছে: রিজভী

মুসলমানদের কারণে নয়, সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী: এমপি বুলু

সড়কে মাফিয়াতন্ত্রের অবসান ঘটাতে হবে