হোম > রাজনীতি

শহীদ জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানাল বিএনপি

৯০তম জন্মবার্ষিকী

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

সোমবার সকালে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে অবস্থিত জিয়ার কবরে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য, জ্যেষ্ঠ নেতাসহ দলীয় নেতাকর্মী। পরে জিয়াউর রহমানের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবা‌দিকদের বিএন‌পি মহাস‌চিব মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশনের (ইসি) ওপর আমাদের আস্থা আছে। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে, মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের কাছে যে বিষয়গুলোতে সমস্যা মনে হয়েছে, তা আমরা রোববার ইসির কাছে তুলে ধরেছি। আমরা বিশ্বাস করি নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে।’

বিএন‌পির কিছু প্রার্থীর মনোনয়ন বাতিল নিয়ে দলের মহাস‌চিব বলেন, ‘নির্বাচন কমিশনে যখন বাছাই হয়, তখন কিছু সমস্যা থাকে। এটা নতুন কোনো ব্যাপার না।’

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান