হোম > রাজনীতি

তারেক রহমানের নির্দেশে আহতদের বিশেষ চিকিৎসা শুরু

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুলি

স্টাফ রিপোর্টার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের জন্য বিভিন্ন হাসপাতালে নতুন ভাবে বিশেষ চিকিৎসা শুরু করা হয়েছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৪ আগস্ট পুলিশের গুলিতে আহত বগুড়া সদর উপজেলার নান্নু মতিনের চিকিৎসার খোঁজ নিয়েছেন বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সদস্য সচিব ও ড্যাবের ভাইস প্রেসিডেন্ট ডা: এরফানুল হক সিদ্দিকী।

এসময় উপস্থিত ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’- এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সোহরাওয়ার্দী হাসপাতালের ডেপুটি ডিরেক্টর নন্দলাল সাহা, ডা: এম আর হাসান, ডা: আনিকা,কৃষিবিদ নিনাদ, ছাত্রদল নেতা মহান, ডা: ফাহিম প্রমুখ।

উল্লেখ্য, নান্নু মতিন গত ৪ আগস্ট বগুড়ায় পুলিশের গুলিতে আহত হয়। তিনি প্রায় শতাধিক বুলেটবিদ্ধ হয়েছেন। চিকিৎসরা তার শরীর থেকে বুলেট বের করলেও এখনো প্রায় অর্ধশতাধিক রাবার বুলেট রয়েছে। তার শরীরে স্পাইনাল কর্ডে সমস্যা হলে পুনরায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নান্নুর বিশেষ চিকিৎসা শুরু হয়েছে।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি