হোম > রাজনীতি

বাংলাদেশ ছাত্রপক্ষের সভাপতি প্রিন্স ও সম্পাদক রাফিউর

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ছাত্রপক্ষের প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে মুহাম্মদ প্রিন্স সভাপতি ও রাফিউর রহমান ফাত্তাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৮টায় এ ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার ব‍্যারিস্টার সানী আব্দুল হক।

ফলাফল ঘোষণা শেষে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ছাত্রপক্ষ এবি পার্টির ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন।

এ সময় আরো উপস্থিত ছিলেন- নির্বাচন পরিচালনা কমিটির সদস‍্য আবু বক্কর সিদ্দিক, ফওজিয়া ফারিহা করবী ও রাশেদুল ইসলাম।

নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ প্রিন্স তার প্রতিক্রিয়ায় বলেন, জুলাইকে ধারণ করে এগিয়ে যাবে ছাত্রপক্ষ।

সাধারণ সম্পাদক রাফিউর রহমান ফাত্তাহ বলেন, ছাত্রপক্ষ গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচারের পক্ষে সক্রিয় থাকবে।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন