হোম > রাজনীতি

ছাত্রদল প্রার্থীদের বাধা দেওয়ার অভিযোগ আবিদুলের

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের এজিএস প্রার্থী আশিকুল হক রিফাতের বিরুদ্ধে হলে ছাত্রদলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে বাধা দেওয়া এবং ব্লাকমেইলের অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।

অন্যদিকে আশিকুল হক রিফাত অভিযোগের বিষয়টি ভিত্তিহীন বলে মন্তব্য করেন।

অভিযুক্ত রিফাত সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং আমাদের সময় পত্রিকার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। সোমবার বিকেলে মধুর ক্যানটিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন আবিদুল ইসলাম খান ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা তথ্য পেয়েছি স্যার এ এফ রহমান হলে এক সাংবাদিক সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং যেসব শিক্ষার্থী ছাত্রদলের প্যানেলের পক্ষে কাজ করছে তাদেরকে সে বাধাগ্রস্ত করছে, বিভিন্নভাবে হুমকি দেওয়া দিচ্ছে এবং ব্লাকমেইলিং করছে।

এসময় আবিদুল ইসলাম খান নির্বাচন কমিশন এবং হল প্রশাসনকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তিনি বলেন, আমি ডাকসু নির্বাচন কমিশন এবং সেই হলের প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি- বিষয়টি তদন্ত করবেন এবং ব্যবস্থা গ্রহণ করবেন।

ভিপি প্রার্থীর এমন অভিযোগের পর মঙ্গলবার বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে আলোচনায় আসে।

তিনি বলেন, ছাত্রদলের সংবাদ সম্মেলনে সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান আমার বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন অপপ্রচার চালিয়েছেন। আমার ক্রমবর্ধমান জনপ্রিয়তায় শঙ্কিত হয়েই তারা এ ধরনের অসত্য প্রচারণা চালাচ্ছে।

এই প্রার্থী বলেন, আবিদুল ইসলাম খানকে উত্থাপিত অভিযোগের যথাযথ প্রমাণ উপস্থাপন করতে আহ্বান জানান।

তিনি বলেন, অভিযোগের ব্যাপারে প্রমাণ উপস্থাপন করতে আহ্বান করার ২৪ ঘন্টা হতে চলেছে, ছাত্রদলের ভিপি ক্যান্ডিডেট আবিদ এখনোও কোনো ক্ল্যারিফিকেশন দেননি। আমার ফোনও রিসিভ করেননি।

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে