হোম > রাজনীতি

স্বৈরাচারী শাসনের ১৫ বছরে বেশি ক্ষতিগ্রস্ত ছাত্রশিবির: জামায়াত আমির

দুই দিনের লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্বৈরাচারী শাসনামলের ১৫ বছরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ছাত্রশিবির। তাদের লেখাপড়া, মানসিক বিকাশ, জীবনযাপন—কোনোটাই স্বাভাবিকভাবে করতে পারেনি।

তিনি বলেন, ইসলামের ইতিহাসে আগেও অপপ্রচার ছিল, এখনো একটি গোষ্ঠী অপপ্রচারে লিপ্ত। আমরা সকল অপপ্রচারের জবাব গঠনমূলক কাজের মাধ্যমে দেব, ইনশাআল্লাহ। যারা অপপ্রচার করছে, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।

রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে ইসলামী ছাত্রশিবিরের শাখা দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত দুই দিনব্যাপী লিডারশিপ ট্রেনিং ক্যাম্প–২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গত সোম ও মঙ্গলবার এই ক্যাম্পের আয়োজন করা হয়। বুধবার সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শিবিরের দায়িত্বশীলদের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, ছাত্রশিবিরকে ছাত্রসমাজ ভালোবাসে। তাদের এই ভালোবাসার যথাযথ মূল্যায়ন করতে হবে। একাডেমিক পড়াশোনায় মনোযোগী হতে হবে। সাহসী ও পরিশ্রমী হতে হবে, যেন ছাত্রসমাজের আশা-আকাঙ্ক্ষা পূরণ করা যায়।

শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দামের সঞ্চালনায় দুই দিনব্যাপী অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর, ব্রেইনস্টর্মিং সেশন, সংগঠন সম্প্রসারণ ও মজবুতি অর্জন, জনশক্তি ব্যবস্থাপনা, দক্ষ নেতৃত্ব তৈরি, লিডারশিপ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, অফিস ম্যানেজমেন্ট, দেশীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক অবস্থা পর্যালোচনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সমাপনী অধিবেশনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, আমরা সবার বাংলাদেশ গড়তে চাই। সেজন্য আমাদের সবার হয়ে উঠতে হবে। আমাদের পথচলায় যেন আদর্শের প্রতিফলন ঘটে, সেদিকে খেয়াল রাখতে হবে। সংগঠনের সামগ্রিক তৎপরতায় আমানতদারীতার পরিচয় দিতে হবে। তিনি দায়িত্বশীলদের বিশ্বমানের নেতৃত্ব হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের প্রতিষ্ঠাকালীন সভাপতি এটিএম আজহারুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান, সাবেক সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন, অ্যাডভোকেট আতিকুর রহমান, ইয়াছিন আরাফাত, পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, সালাহউদ্দিন আইয়ুবী, মঞ্জুরুল ইসলাম, শিক্ষাবিদ ড. মোহাম্মদ আসাদুল্লাহ প্রমুখ।

বাটেক্সপোতে ঐকমত্যের ঐতিহ্য চান গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চে অংশগ্রহণের আহ্বান শ্রমিক কল্যাণ ফেডারেশনের

সাত দফা আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের গণসংযোগ

মালয়েশিয়াসহ শ্রমবাজারের সব সিন্ডিকেট বন্ধ করতে হবে: জামায়াত আমির

এই লংমার্চ সরকার পতনের আন্দোলন নয়, জনগণের সমস্যা সমাধানের আন্দোলন

সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যেতে সরকারের প্রতি ১১ দলের আহ্বান

সরকারের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতা চায় বিজিএমইএ

ইসিতে সরকারের হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চের পথসভাস্থল ভোগড়া বাইপাস পরিদর্শন