হোম > রাজনীতি

নতুন মন্ত্রিসভায় ডাক পেয়েছেন ববি হাজ্জাজ

স্টাফ রিপোর্টার

ববি হাজ্জাজ

তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান এবং ঢাকা ১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। মঙ্গলবার দুপুরে আমার দেশকে এ তথ্য তিনি নিজেই নিশ্চিত করেন। ববি হাজ্জাজ বলেন, ‘আমি মন্ত্রিসভার কল পেয়েছি। দোয়া রাখবেন।’

উল্লেখ্য, ববি হাজ্জাজ দেশের শীর্ষ ধনী প্রিন্স মূসা বিন শমসেরের সন্তান। ববি হাজ্জাজ একাধারে লেখক, শিক্ষক ও রাজনীতিবিদ। ধৈর্য, সহিষ্ণুতা ও অহিংস রাজনীতির চর্চা করার জন্য হাজ্জাজ বরাবরই জনপ্রিয়। অক্সফোর্ড ইউনিভার্সিটির সাবেক এই শিক্ষার্থী দেশের শীর্ষ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করছেন।

সকাল ১০টা ৪০ মিনিটে সংসদ ভবনের শপথকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নবনির্বাচিত সদস্যরা শপথ নিয়েছেন। শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। এদিকে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শেষ পর্যন্ত সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।

আজ বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার শপথ। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ের পর দলের চেয়ারম্যান তারেক রহমান নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা