হোম > রাজনীতি

রাতে সিলেটে যাচ্ছেন তারেক রহমান, কাল থেকে নির্বাচনি সমাবেশ শুরু

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দুই দশক পর আজ সিলেটে যাচ্ছেন। বুধবার রাত সোয়া ৮টার দিকে বিমানে তিনি সিলেটের উদ্দেশে রওনা হবেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন।

এদিন দুপুর ১টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে নির্বাচনি সমাবেশে যোগ দেবেন তিনি। দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে নির্বাচনি সমাবেশে যোগ দেবেন।

বিকেল ৪টার দিকে বি-বাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল খেলার মাঠে নির্বাচনি সমাবেশে যোগ দেবেন। বিকাল ৫টার দিকে কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে নির্বাচনি সমাবেশে যোগদান, সন্ধ্যা ৭টার দিকে নরসিংদী পৌর পার্ক সংলগ্ন নির্বাচনি সমাবেশে যোগদান, রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার-রূপগঞ্জ-গাউসিয়া এলাকায় নির্বাচনি সমাবেশে যোগ দেবেন। রাত ১০টার দিকে ঢাকায় ফিরবেন তিনি।

জনসভায় যোগ দেওয়ার আগে তিনি পুণ্যভূমি সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।

এই সফরকে কেন্দ্র করে ঐতিহ্য মেনে সিলেট থেকেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে যাচ্ছে বিএনপি। তারেক রহমানের আগমন ঘিরে সিলেটে উৎসবের আমেজ বিরাজ করছে। নগরীর অলিগলি ব্যানার, ফেস্টুন আর তোরণে ছেয়ে গেছে।

সৌদি আরবের জাতীয় দিবসের অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য খণ্ডিতভাবে প্রচারের তীব্র নিন্দা এনসিপির

ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার দাবি যুবদল সভাপতির

‘আসন্ন অনিবার্য বিপ্লবের প্রস্তুতিতে একত্র হওয়ার’ আহ্বান

আপনাদের দ্বারাই আগুন-সন্ত্রাস সম্ভব: আ. লীগকে সমাজকল্যাণ মন্ত্রী

ট্রেনে অগ্নিসংযোগে জামায়াতকে জড়িয়ে রিজভীর বক্তব্যের তীব্র নিন্দা

হোম মিনিস্টার ইনঅ্যাকটিভ হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না

জ্বালানি সংকট সমাধানে সংস্কারের পথে যেতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সিঙ্গাপুরের জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াত নেতারা

জ্বালানির অস্বাভাবিক দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন