হোম > রাজনীতি

ক্ষমতার মোহে নির্বাচন পেছানোর পাঁয়তারা শুরু হয়েছে: নীরব

স্টাফ রিপোর্টার

ক্ষমতার মোহে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার পায়তারা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব।

শনিবার রাজধানীর আগারগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল এলাকায় লিফলেট বিতরণকালে এ কথা বলেন তিনি।

তিনি মনে করেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার করা প্রয়োজন, এখন ততটুকুই করা ভালো। কিন্তু কয়েকটি দল ক্ষমতার অন্ধ মোহে সংস্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার পাঁয়তারা করছে। ১৫ দিনে দেশ থেকে ফ্যাসিবাদ বিতাড়িত হয়নি। বিগত ১৬ বছরের আন্দোলন-সংগ্রামে ফ্যাসিবাদ পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

নীরব আরো বলেন, আওয়ামী লীগ গত ১৭ বছর যা করেছে, বিএনপি তা করবে না। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া একটি গণতান্ত্রিক দল। জনগণের মতামত নিয়েই আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই।

তিনি বলেন, বিএনপি কখনো জনগণকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেয় না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে, দেশের সকল ক্ষমতার উৎস হচ্ছে এদেশের সাধারণ মানুষ। তারাই ঠিক করবে বাংলাদেশ কোন পথে চলবে।

আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে যুবদলের সাবেক এই সভাপতি আরো বলেন, এই ঘোষণায় একটি দলের গায়ে জ্বালা ধরে গেছে। তারা নির্বাচন পেছাতে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।

তিনি বলেন, বিএনপি কোনো চাঁদাবাজ, দখলদার, লুটতরাজ ও মব সৃষ্টিকারীকে প্রশ্রয় দেয় না। যারা এমন কাজে জড়িত, তারা বিএনপির কর্মী হতে পারে না।

ঢাকা ১২ আসনের শেরেবাংলা তেজগাঁও,তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল এলাকার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে লিফলেট বিতরণ প্রোগ্রামে উপস্থিত ছিলেন বিএনপি'র অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীরা।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন