হোম > রাজনীতি

জুলাই আন্দোলনকারীদের নিয়ে ফজলুর রহমানের বক্তব্যে শিবিরের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান কর্তৃক জুলাই আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ বলে মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রোববার এক যৌথ প্রতিবাদ বার্তায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ নিন্দা জানান।

বিবৃতিতে তারা বলেন, জুলাই অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ সংগ্রাম। সহস্রাধিক মানুষের জীবন, হাজার হাজার মুক্তিকামী জনতার রক্ত ও ত্যাগের বিনিময়ে ২০২৪ সালের ৫ আগস্ট দীর্ঘ ১৬ বছরের স্বৈরশাসন থেকে দেশবাসী আজাদী লাভ করে। অথচ জাতিকে নতুন বাংলাদেশ উপহার দেওয়া সেই ঐক্যবদ্ধ শক্তিকে ‘কালো শক্তি’ আখ্যায়িত করে প্রকারান্তর জুলাই অভ্যুত্থানকেই প্রশ্নবিদ্ধ করা হয়েছে। আমরা তার এ ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

শিবির নেতারা আরো বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি—সাবেক ছাত্রলীগ নেতা ফজলুর রহমান দীর্ঘদিন ধরে আওয়ামী বয়ান প্রচার করে যাচ্ছেন। অভ্যুত্থানকে ‘অপশক্তির ষড়যন্ত্র’ বলেও ফ্রেমিং করছেন। এমনকি অভ্যুত্থানের নেতৃত্বকে ক্রমাগতভাবে ‘রাজাকারের বাচ্চা’ বলে তীব্র কটাক্ষ করে যাচ্ছেন। শুধু তাই নয়, ফ্যাসিবাদের প্রতীক আওয়ামী মুজিববাদ ফিরিয়ে আনার প্রয়াসে নানা ভঙ্গিমায় তিনি মুজিব বন্দনাও করে যাচ্ছেন এবং অযাচিতভাবে মুক্তিযুদ্ধকে জুলাইয়ের মুখোমুখি দাঁড় করানো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। কিন্তু একটি দলের প্রধানের উপদেষ্টা পদে থেকে ধারাবাহিকভাবে এমন বক্তব্য দেওয়া হলেও তাঁর বিরুদ্ধে দলীয় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি; বরং তাঁকে প্রশ্রয় দেওয়া হচ্ছে।

তারা অবিলম্বে ফজলুর রহমানকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রয়োগের জোর দাবি জানান। পাশাপাশি দলীয়ভাবে তার কর্মকাণ্ড জবাবদিহিতার আওতায় এনে সর্বোচ্চ সাংগঠনিক শাস্তি আরোপ করতে বিএনপির নেতাদের প্রতি আহ্বান জানান। অন্যথায় জুলাই অভ্যুত্থানের সংঘবদ্ধ শক্তিরা এর যথোপযুক্ত জবাব দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি