হোম > রাজনীতি

ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাই না

ঢাকেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে সালাহউদ্দিন

স্টাফ রিপোর্টার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, 'বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র তৎপরতা চালু আছে। আমরা সেই ষড়যন্ত্রকে অতীতেও কার্যকর হতে দেইনি, সামনেও এই ষড়যন্ত্র সফল হবে না ।

সোমবার সন্ধ্যায় শারদীয় দুর্গোৎসব ঢাকেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, আমরা ধর্মের ভিত্তিতে জাতিতে কোন বিভক্তি চাই না, আমরা ধর্মের ব্যবহার করে, ধর্মকে রাজনৈতিক খাতিয়ান হিসেবে আমরা ব্যবহার করতে চাই না , কখনো চাইনি । আমরা বিভাজনের রাজনীতির বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে, আমরা এই দেশের সবাই নাগরিক। এখানে কেউ যেন আমরা সম্প্রদায় না হই।

তিনি বলেন, রাজনৈতিকভাবে বিভিন্ন কারণে অথবা ফ্যাসিবাদী শক্তি আপনাদেরকে ( হিন্দু ধর্মাবলম্বী ) ব্যবহার করার চেষ্টা করেছে ভোটের বাক্স হিসেবে, সেখান থেকে সবাইকে আসতে হবে।

অভিযোগ করে তিনি বলেন, ইদানিং লক্ষ্য করছি- একটি গোষ্ঠী , একটি রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে জাতিতে বিভাজন সৃষ্টি করতে চায়, অনৈক্য সৃষ্টি করতে চায় । সবাই যেন সে ব্যাপারে সজাগ থাকি।

বিএনপির এই নেতা বলেন, বিভিন্ন রকমের ইস্যু সৃষ্টি করে সামনে সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়। যারাই নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে। যারা বিভিন্ন ইস্যু সৃষ্টি করার মধ্য দিয়ে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করবে। তাদেরকে এদেশের জনতা চিহ্নিত করবে।

তিনি বলেন, আমরা লড়াই সংগ্রাম করেছি বিগত ১৬ বছর, আমাদের গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য ,ভোটের অধিকার প্রয়োগ করার জন্য। সেই নির্বাচনের দিন তারিখ ঘোষণা এখনো হয়নি, নির্বাচনের সময়সীমা ঘোষণা হয়েছে।

এই নির্বাচন যাতে বিলম্বিত হয় সেই প্রচেষ্টা চালু আছে। কোন কোন গোষ্ঠী শুরু থেকে নির্বাচন যাতে বাধাগ্রস্ত হয় সেই প্রচেষ্টা হচ্ছে কোন কোন মহলের পক্ষ থেকে। যারা এই নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইবে তাদেরকে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে দেশের মানুষ।

বেকার যুবকদের জন্য ১০ লাখ টাকা ঋণের দাবি জাসদের

বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণই জামায়াতের লক্ষ্য: জামায়াত আমির

ফ্যামিলি ও কৃষক কার্ডের ভেলকিবাজি বন্ধ না হলে সরকারকে লাল কার্ড: মামুনুল হক

‘কোরআন-সুন্নাহর বিধান অনুযায়ী সাম্যের বাংলাদেশ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’

মুজিব-হাসিনার জন্মস্থানে দাঁড়িয়ে জামায়াত আমিরের প্রতিশ্রুতি, দাবি আদায়ে আমরা অনড়

শুধু মানুষকে দেখাতে অযৌক্তিকভাবে লংমার্চ করছে ১১ দল: রিজভী

‘সরকারি অফিসগুলো এখন বিএনপির অফিস, সেখান থেকে তারা টেন্ডার নিয়ন্ত্রণ করে’

এক দফা আদায়ে সময়মতো ডাক আসবে, ঢাকায় সমবেত হওয়ার জন্য প্রস্তুত থাকুন: মামুনুল হক

গণভোটের গণরায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে

আরেকটি অনিবার্য বিপ্লব দরজায় টোকা দিচ্ছে: শফিকুর রহমান