হোম > রাজনীতি

আত্মপ্রকাশ করল জাতীয় কৃষক শক্তি

স্টাফ রিপোর্টার

জাতীয় শ্রমিক শক্তি

মাজলুম জননেতা মাওলানা ভাসানীর স্মৃতি বিজড়িত কুড়িগ্রাম জেলায় এক কৃষক সমাবেশের মধ্যে দিয়ে আত্ম প্রকাশ করেছে জাতীয় কৃষক শক্তির কেন্দ্রীয় কমিটি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকাল সাড়ে তিনটায় কুড়িগ্রাম সদরের টগরাই হাট হাই স্কুলে এক কৃষক সমাবেশের মধ্য দিয়ে জাতীয় কৃষক শক্তির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক ও বিরোধী দলীয় চিপ হুইচ নাহিদ ইসলাম উক্ত সমাবেশ প্রধান অতিথি হিসেবে ভাষণ প্রদান করেন এসময় তিনি বলেন-‘ বিরোধীদলীয় বেশিরভাগ এমপি উত্তরাঞ্চলের। পরিকল্পিতভাবে এই উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। বড় কোনো উন্নয়ন পরিকল্পনা রংপুর-কুড়িগ্রামে নেওয়া হয় নাই। সেই একই বৈষম্য আমরা দেখতে পারছি। প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন সফর করেছেন কিন্তু কোনো অর্জন নিয়ে আসতে পারেন নাই। ’

সমাবেশে প্রধান বক্তা ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন।

তিনি বলেন-"এখন পর্যন্ত আমরা কৃষকদের নিয়ে সম্মিলিতভাবে ভাবতে পারি নাই। আমাদের কৃষকেরা এখনো নিজেদের মতো প্রাচীন পদ্ধতিতে চাষাবাদ করেন। যখন তারা পণ্য বিক্রি করতে যান তখন বৈষম্যের স্বীকার হন, অধিকাংশ সময় তারা ন্যায্য মূল্য পাননা। এই কৃষকদের সমস্যা থেকে উত্তরণের জন্য জাতীয় কৃষক শক্তি কাজ করবে।"

সমাবেশটি কুড়িগ্রামের-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক ড. আতিক মুজাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ের ১০ হাজার কৃষক অংশগ্রহণ করেন।

এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তি, নারী শক্তি ও এর অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সুধীসমাজ, পুলিশ প্রশাসন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশ এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক ও বিরোধীদলীয় চিপ হুইপ নাহিদ ইসলাম-এমপি জাতীয় কৃষক শক্তির নিন্মোক্ত আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন।

এতে আহ্বায়কের দায়িত্বে সাঈদ উজ্জ্বল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট ফখরুদ্দিন আহমেদ জাকি ওমো. আব্দুল আজিজ, সদস্য সচিব কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মজিবুর রহমান খোকন ও মো. রাকিবুল হাসান রানা, মুখ্য সংগঠক হিসেবে নফিউল ইসলামকে দায়িত্ব প্রদান করা হয়।

বেকার যুবকদের জন্য ১০ লাখ টাকা ঋণের দাবি জাসদের

বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণই জামায়াতের লক্ষ্য: জামায়াত আমির

ফ্যামিলি ও কৃষক কার্ডের ভেলকিবাজি বন্ধ না হলে সরকারকে লাল কার্ড: মামুনুল হক

‘কোরআন-সুন্নাহর বিধান অনুযায়ী সাম্যের বাংলাদেশ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’

মুজিব-হাসিনার জন্মস্থানে দাঁড়িয়ে জামায়াত আমিরের প্রতিশ্রুতি, দাবি আদায়ে আমরা অনড়

শুধু মানুষকে দেখাতে অযৌক্তিকভাবে লংমার্চ করছে ১১ দল: রিজভী

‘সরকারি অফিসগুলো এখন বিএনপির অফিস, সেখান থেকে তারা টেন্ডার নিয়ন্ত্রণ করে’

এক দফা আদায়ে সময়মতো ডাক আসবে, ঢাকায় সমবেত হওয়ার জন্য প্রস্তুত থাকুন: মামুনুল হক

গণভোটের গণরায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে

আরেকটি অনিবার্য বিপ্লব দরজায় টোকা দিচ্ছে: শফিকুর রহমান